• দেশজুড়ে
  • হাতীবান্ধায় মারকাযুল কুরআন মাদ্রাসার হিফজ সমাপনীদের পাগড়ী ও বার্ষিক ক্রিড়া পুরস্কার বিতরণ

হাতীবান্ধায় মারকাযুল কুরআন মাদ্রাসার হিফজ সমাপনীদের পাগড়ী ও বার্ষিক ক্রিড়া পুরস্কার বিতরণ

দেশজুড়ে ১ মিনিট পড়া
হাতীবান্ধায় মারকাযুল কুরআন মাদ্রাসার হিফজ সমাপনীদের পাগড়ী ও বার্ষিক ক্রিড়া পুরস্কার বিতরণ

জাহাঙ্গীর আলম রিকো, হাতীবান্ধা লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত মারকাযুল কুরআন আল ইসলামিয়া মাদরাসার হিফজ সমাপনী শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড,পাগড়ি প্রদান ও বার্ষিক ক্রিড়া ও মায়া ফাউন্ডেশন শিক্ষাবৃত্তির পুরস্কার প্রদান করা হয়।

কুরআনের আলোয় আলোকিত এক উজ্জ্বল প্রজন্ম গড়ার লক্ষ্যে আয়োজিত হলো মিলনমেলা। মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থীদের সফলতার স্বীকৃতি দিতে আয়োজন করা হয় এই অ্যাওয়ার্ড ও পাগড়ি প্রদান অনুষ্ঠানের।

হাফেজ মোঃ হাসান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ডাঃ রমজান আলী ও প্রধান আলোচক হাতীবান্ধা এস এস হাই স্কুল এন্ড টেকনিক্যাল কলেজের (অবঃ)প্রধান শিক্ষক রেজাউল করিম প্রধান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে কুরআন ও সুন্নাহর আলোকে জীবন গড়ার গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন।

অনুষ্ঠানটির সভাপতি আইয়ুব আলী শিক্ষার্থীদের হাতে অ্যাওয়ার্ড -সম্মাননা ও মায়া ফাউন্ডেশনের পক্ষ থেকে ক্রেস্ট ও নগদ টাকা তুলে দেন।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, মাদ্রাসার মুহতামিম মাওলানা কোরবান আলী।অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,প্রতিষ্ঠিতা পরিচালক তাজুল ইসলাম, হাফেজ মাওলানা আব্দুল কাদের সিদ্দিকী,একেএম গোলাম রসুল,আলহাজ্ব মুফতি আব্দুল হান্নান সাইফ,ডাঃ সেকেন্দার আলী,টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য আশরাফ আলী,পরিচালক আজম আজহার ও মৌলভী আবুল হাসেম আহমেদ মাদরাসার প্রধান শিক্ষক মাহবুল আলম।

​বক্তারা বলেন, হিফজ সম্পন্ন করা এই শিশুরাই আগামীর দেশ ও দশের সম্পদ। তাদের সঠিক শিক্ষা ও নৈতিকতায় বড় করতে মাদরাসা শিক্ষার কোনো বিকল্প নেই। দস্তারবন্দী বা পাগড়ি লাভের পর শিক্ষার্থীদের চোখে-মুখে ছিল আনন্দের ঝিলিক। অনুষ্ঠান শেষে লালমনিরহাট টনেডো শিল্প গোষ্ঠীর আয়োজন এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Tags: হাতীবান্ধায় মারকাযুল কুরআন মাদ্রাসার হিফজ সমাপনীদের পাগড়ী বার্ষিক ক্রিড়া পুরস্কার বিতরণ