• রাজনীতি
  • যারা নারীদের অসম্মান করে, তাদের হাতে দেশ নিরাপদ নয়: তারেক রহমান

যারা নারীদের অসম্মান করে, তাদের হাতে দেশ নিরাপদ নয়: তারেক রহমান

রাজনীতি ১ মিনিট পড়া
যারা নারীদের অসম্মান করে, তাদের হাতে দেশ নিরাপদ নয়: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা নারীদের অসম্মান করে, যারা মিথ্যার আশ্রয় নেয় এবং যারা জনগণের ভোটাধিকারের হরণ করেছে, তারা কখনো দেশপ্রেমিক বা জনদরদী হতে পারে না।

এর বিরুদ্ধে কী করবেন, দেশের তাবৎ মা-বোনদের তা ভাবতে হবে।

সোমবার (২ জানুয়ারি) দুপুরে খুলনার খালিশপুর শিল্পাঞ্চলে প্রভাতী স্কুল মাঠে মহানগর ও জেলা বিএনপি আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, একটি রাজনৈতিক দলের নেতা দুই দিন আগে কর্মসংস্থানে নিয়োজিত নারীদের উদ্দেশ্যে এমন কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করেছেন, যা বলতেও লজ্জা হচ্ছে।

যারা নারীদের অসম্মান করে, যাদের কাছে মানুষের মূল্যায়ন নেই, আত্মসম্মান নেই-তাদের কাছে দেশ নিরাপদ হতে পারে না।

একটি রাজনৈতিক দলের নারীবিদ্বেষী বক্তব্যের তীব্র সমালোচনা করে তারেক রহমান বলেন, নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলো তাদের লক্ষ্য ও উদ্দেশ্য জনগণের সামনে উপস্থাপন করবে। কিন্তু আমরা দেখছি, একটি রাজনৈতিক দল বাংলাদেশের নারী গোষ্ঠীকে কিভাবে ঘরে আটকে রাখতে চায়। দলটির নেতা পরিষ্কারভাবে বলেছেন, তারা কোনোভাবেই নারী নেতৃত্বে বিশ্বাস করেন না।

তিনি বলেন, দুই দিন আগে ওই দলের এক নেতা কর্মসংস্থানে নিয়োজিত মা-বোনদের উদ্দেশ্যে এমন কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করেছেন, যা বলতেও লজ্জা হয়। এমন একটি শব্দ তিনি আমাদের মা-বোনদের জন্য ব্যবহার করেছেন, যা এ দেশের জন্য কলঙ্কজনক।

তারেক রহমান বলেন, এই দেশের অধিকাংশ খেটে খাওয়া পরিবারের নারী কোনো না কোনোভাবে সংসারের উপার্জনের জন্য কাজ করে থাকেন। পোশাকশিল্পে ৪০ লাখ নারী শ্রমিক কাজ করেন।

Tags: তারেক রহমান যারা নারীদের অসম্মান করে তাদের হাতে দেশ নিরাপদ