• দেশজুড়ে
  • জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে সবার আগে দুর্নীতি বন্ধ করবে এটিএম আজহারুল ইসলাম

জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে সবার আগে দুর্নীতি বন্ধ করবে এটিএম আজহারুল ইসলাম

দেশজুড়ে ১ মিনিট পড়া
জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে সবার আগে দুর্নীতি বন্ধ করবে এটিএম আজহারুল ইসলাম

নীলফামারী প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম বলেছেন, একটি দলের নেতা ১৭বছর পর দেশে এসে নির্বাচনী সভায় বলছেন আমরা পালাই না। পালিয়ে গিয়ে আবার ফিরে এসে মিথ্যা কথা বলছেন। মিথ্যে প্রতিশ্রæতি দিচ্ছেন। জনগণ জেগে উঠেছে, জামায়াতকে সমর্থন দেবে। প্রধান অতিথি নায়েবে আমির বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে সবার আগে দুর্নীতি বন্ধ করবে, এর ফলে দেশের অর্ধেক কাজ হয়ে যাবে। গত ৫৪ বছরে নৌকা-ধানের শীষ-লাঙল সবাইকে দেখেছেন এবার দাঁড়িপাল্লাকে দ্যাখেন। সোমবার (২ ফেব্রয়ারী) বিকেলে নীলফামারী কেন্দ্রীয় শহিদ মিনার চত্তরে নীলফামারী-২ আসনে (সদর) ১১দলীয় জোট মনোনীত প্রার্থী এ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফের (দাঁড়িপাল্লা) সমর্থনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। ঢাকা বিশ^বিদ্যালয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়িম বলেন, যুবকরা এখন ইনসাফের পক্ষ্যে অবস্থান নিয়েছে। আগামী ১২ ফেব্রæয়ারী যে নির্বাচন হবে সেই নির্বাচনে ইনসাফের পক্ষে অবস্থান নেবে এবং দাড়িপাল্লাকে নির্বাচিত করবে। তিনি আরও বলেন, একটি দলের গেল দেড় বছরে ৫’শ দিনের আমলনামায় দেখা গেছে তারা নিজেদের অর্ন্তকোলহে ডাবল সেঞ্চুরী করেছে। ২’শ মানুষ হত্যা হয়েছে। তারা তাদের মধ্যেই নিরাপদ নয়, তাহলে তাদের হাতে দেশ কিভাবে নিরাপদ থাকবে। জনগণকে ভুল সিদ্ধান্ত না নেয়ার আহবান জানিয়ে সাদিক কায়েম বলেন, দুর্নীতিমুক্ত, ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে। পৌর জামায়াতের আমীর অধ্যাপক আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন,বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আব্দুল হালিম, রাজশাহী বিশ^বিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, জেলা জামায়াতের পলিটিক্যাল সেক্রেটারী বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু, জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আন্তাজুল ইসলাম, জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আব্দুস সাত্তার প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন পৌর জামায়াতের সহকারী সেক্রেটারী এ্যাডভোকেট মামুনুর রশিদ পাটোয়ারী। সমাবেশে ১৫টি ইউনিয়ন ও শহরের বিভিন্ন এলাকা থেকে জামায়াতের নেতা কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে যোগ দেন।

Tags: ক্ষমতায় জামায়াতে ইসলামী