• দেশজুড়ে
  • গাইবান্ধার গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

দেশজুড়ে ১ মিনিট পড়া
গাইবান্ধার গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

আসাদুজ্জামান রুবেল গাইবান্ধা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে আলু চাষাবাদের আধুনিক প্রযুক্তি,বহুমুখী ব্যবহার এবং হিমাগারের গুণগত মান শীর্ষক কর্মশালা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি)দুপুরে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে গোবিন্দগঞ্জ কোল্ড স্টোরেজের সম্মেলন কক্ষে গোাবিন্দগঞ্জ কোল্ড স্টোরেজের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্টিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কোন্ড ষ্টোরেজ এসোসিয়েশনের সভাপতি মোস্তফা আহাদ চৌধুরী। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ কোন্ড ষ্টোরেজ এসোসিয়েশনের পরিচালক প্রদীপ কমার প্রসাদ, অতিরিক্ত সচিব (অবসরপ্রাপ্ত)এসিই ও শুশান্ত কুমার প্রামাণিক,গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ আতিকুল ইসলাম,বগুড়া কোল্ড স্টোরেজের এমডি আলহাজ্ব তোফাজ্জল হোসেন,গাইবান্ধা জেলা কৃষি সম্পসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসারআসাদুজ্জামান,গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি অফিসার মেহেদি হাসান প্রমুখ।বক্তারা বলেন,আধুনিক প্রযুক্তির ব্যবহারÑযেমন উন্নত জাত নির্বাচন,মাটি পরীক্ষাভিত্তিক সার ব্যবস্থাপনা,সুষম সেচ,রোগবালাই দমন ও যান্ত্রিকীকরণÑআলু উৎপাদনে ফলন ও গুণগত মান উল্লেখ যোগ্য ভাবে বাড়াতে পারে।পাশাপাশি আলুর বহুমুখী ব্যবহার (চিপস, ফ্রেঞ্চ ফ্রাই, স্টার্চ, বীজ আলু ইত্যাদি)কৃষকদের আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখছে।কর্মশালায় আরও আলোচনা হয় হিমাগারের গুণগত মান বজায় রাখা,সঠিক তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণ,সংরক্ষণকাল বাড়ানো, ক্ষয়ক্ষতি কমানো এবং বাজারজাতকরণ ব্যবস্থার উন্নয়ন নিয়ে।এতে অংশগ্রহণকারী কৃষক ও হিমাগার সংশ্লিষ্টরা বাস্তব অভিজ্ঞতা বিনিময় করেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর পান।কর্মশালার আয়োজকরা জানান,এ ধরনের কর্মশালার মাধ্যমে কৃষক ও সংশ্লিষ্ট অংশীজনদের দক্ষতা বৃদ্ধি পাবে এবং আলু খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত হবে।কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মাঝে প্রশিক্ষণ উপকরণ বিতরণ করা হয়।কর্মশালায় উত্তরাঞ্চলের ২০টি কোল্ড ষ্টোরেজের কর্মকর্তাবৃন্দ অংশ গ্রহণ করেন।

Tags: অনুষ্ঠিত গাইবান্ধার গোবিন্দগঞ্জে আলু চাষ আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা