দৌলতপুর-ঘিওর- শিবালয় -মানিকগঞ্জ ১ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এস.এ জিন্নাহ কবির বলেছেন,স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ সার্বভৌমত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিতে হবে।
স্বাধীনতা বিরোধী জামাতে ইসলামী প্রতারণা করে মিথ্যা কথা বলে ভোট নেয়ার পায়তারা করছে। স্বাধীনতা বিরোধী জামাতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গিয়ে দেশকে তালেবান রাষ্ট্রে পরিণত করতে চায়। তাই স্বাধীনতা বিরোধী মিথ্যাবাদী জামাতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
শুক্রবার ( ৬ ফেব্রুয়ারি ) বিকালে মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের ৭, ৮, ৯ নং ওয়াড আলোকদিয়ার বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে যমুনা নদীর চরে ধানের শীষের নির্বাচনী জনসভায় বিএনপি'র মনোনীত ধানের শীষের প্রার্থী জিন্নাহ কবির এ কথা বলেছেন।
জিন্নাহ কবির আরো বলেন, আমি নির্বাচিত হলে চরাঞ্চলের অবহেলিত জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে কাজ করবো। যমুনা নদী ভাঙনরোধে স্থায়ী বাঁধ নির্মাণ করবো।,রাস্তা ঘাট, বীজ,কালভার্ট,স্কুল কলেজ,স্বাস্থ্যসেবা উন্নয়নে কাজ করব। যমুনা নদীর ভাঙ্গন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ করে আন্তর্জাতিক বানিজ্যিক কেন্দ্র, পাকা রাস্তা, বিমানবন্দর, মিল কল কারখানা গড়ে তোলা হবে।
তিনি আরও বলেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে এদেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। মহান স্বাধীনতা যুদ্ধে ৩০ লক্ষ শহীদ মুক্তিযোদ্ধার রক্ত ও তিন লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতা বিরোধী এ দেশীয় রাজাকার জামায়াতে ইসলামী দেশ বিরোধী ষড়যন্ত্র করছে।
স্বাধীনতা বিরোধী মিথ্যাবাদী জামাতে ইসলামীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। নির্বাচন বানচাল করার জন্য দেশ বিরোধী অপশক্তি জামাতে ইসলাম ষড়যন্ত্র করছে। দেশ বিরোধীদের সাথে জাতীয়তাবাদী দলের কিছু বিশ্বাসঘাতক যোগ দিয়েছে । বিএনপির সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্রকারী জামায়াতে ইসলামী বিরুদ্ধে ধানের শীষে ভোট দিতে হবে।
তিনি আরও বলেন, বিএনপি'র, সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে ঘরে ঘরে গিয়ে ধানের শীষের ভোট চাইতে হবে । আমরা সবাই ধানের শীষের কর্মী সকল বেদাভেদ ভুলে তারেক রহমানের ধানের শীষকে বিজয়ী করতে হবে।
তেওতা ইউনিয়ন ৯ নং ওয়াড বিএনপির সভাপতি মো : করিম শেখ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন,জেলা বিএনপি'র সাবেক আহবায়ক এডভোকেট জামিলুর রশিদ খান, সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি চেয়ারম্যান মোঃ জামাল উদ্দিন সরকার, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মুস্তাক হোসেন দিপু, জেলা বিএনপি'র সাবেক সহ-সভাপতি এডভোকেট মাকসুদুল হক মুকুল, জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।