কিন্তু এই নির্বাচনের আগেও কেউ কেউ পেশিশক্তির প্রদর্শনী করছেন, কেউ টাকার জোর দেখাচ্ছেন বা অন্য অপকৌশলের আশ্রয় নিচ্ছেন। কিন্তু চব্বিশের গণঅভ্যুত্থানের পর এ দেশে যে নতুন জাগরণ দেখেছি, তা থেকে আমরা আত্মবিশ্বাসী হয়েছি।
তিনি বলেন, আমাদের ১৭ বছরের সংগ্রাম বৃথা যায়নি।
দুর্বৃত্তের রাজনীতির সমুচিত জবাব জনগণ আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যবে দেবে বলে আমরা বিশ্বাস করি”। সোমবার (০৯ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে আনুষ্ঠানিক প্রচারণার শেষ দিনে এসব কথা বলেন তাসলিমা আখতার। এ দিন বিকেলে নিউ ইস্কাটন থেকে দল ও গুণগ্রাহীদের নিয়ে প্রচারণার শেষ দিনের র্যালি শুরু করেন মাথাল মার্কার এই প্রার্থী।
র্যালিটি মগবাজার পৌঁছাতে পৌঁছাতে এতে বহু সংখ্যক এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে যুক্ত হন।
এ সময় এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন তাসলিমা আখতার। মগবাজার মোড়ে র্যালিতে বিরতি দিয়ে পথসভায় বক্তব্য রাখেন তিনি। পরবর্তীতে র্যালি নিয়ে তাসলিমা আখতার মধুবাগ খেলার মাঠে নিজের নির্বাচনী ক্যাম্পে পৌঁছে দ্বিতীয় পথসভায় বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, বিগত দুই যুগের বেশি সময় ধরে গণসংহতি আন্দোলন-জিএসএ দেশে যে প্রকৃত পরিবর্তনের জন্য লড়াই সংগ্রাম করেছে, আসন্ন নির্বাচনে সেই পথে দেশকে এগিয়ে নেয়ার সুযোগ এসেছে।
তাই সারা দেশেই মাথাল মার্কার প্রার্থীরা ভোটারদের কাছ থেকে ব্যাপক ইতিবাচক সাড়া পাচ্ছেন। তিনি আরও বলেন, আমরা বিগত দিনগুলোতে যেমন মানুষের দ্বারে দ্বারে পরিবর্তনের ডাক নিয়ে গিয়েছি, যেভাবে সকল সংগ্রামে ও সঙ্কটে মানুষের পাশে দাঁড়িয়েছি, সেভাবে আগামী দিনেও জনগণের পক্ষের শক্তি হিসেবে নিজেদেরকে আরও সুসংসহত করতে বদ্ধপরিকর।