• দেশজুড়ে
  • চাঁপাইনবাবগঞ্জে কোন আসনে কে কত ভোট পেলেন

চাঁপাইনবাবগঞ্জে কোন আসনে কে কত ভোট পেলেন

দেশজুড়ে ১ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জে কোন আসনে কে কত ভোট পেলেন

চাঁপাইনবাবগঞ্জের সংসদীয় ৩টি আসনেই জামায়াতে ইসলামীর প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) জেলা রির্টানিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত ফলাফলে এ তথ্য উঠে এসেছে।

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে ২লাখ ৬৮হাজার ৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ড. কেরামত আলী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শাহজাহান মিঞা পেয়েছেন ১লাখ ৬২হাজার ৫১৫ ভোট। এছাড়া জাতীয় পার্টির মোহা. আফজাল হোসেন পেয়েছেন ২হাজার ২৬৩ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের আব্দুল হালিম ৫৫ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনিরুল ইসলাম পেয়েছেন ১হাজার ৮৩ ভোট ও ইসলামী ফ্রন্টের নবাব মো. শামসুল হোদা পেয়েছেন ৪৪৬ ভোট। এই আসনে গণভোটে ‘হ্যাঁ’ দিয়েছেন ২লাখ ২৫হাজার ৯৩৩জন এবং ‘না’ দিয়েছেন ১লাখ ২০হাজার ৬৮জন।

অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী ড. মিজানুর রহমান ১লাখ ৭১হাজার ২২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী আমিনুল ইসলাম পেয়েছেন ১লাখ ৫৫হাজর ১১৯ ভোট। এছাড়া বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির মো. সাদেকুল ইসলাম পেয়েছেন ৬২৬ ভোট, জাতীয় পার্টির মু. খুরশিদ আলম পেয়েছেন ৮হাজার ১৭৫ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ইব্রাহিম খলিল পেয়েছেন ১হাজার ৬৯ ভোট। এ আসনে গণভোটে ‘হ্যা ‘ দিয়েছেন ২লাখ ১৩হাজার ১৯২জন এবং ‘না’ দিয়েছেন ৯৫হাজার ৭৪৭জন।

অপরদিকে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে জামায়াতের প্রার্থী ঢাকা দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল ১লাখ ৮৯হাজার ৬৪০ ভোট পেয়ে বেসকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী হারুনুর রশীদ পেয়েছেন ১লাখ ২৭হাজার ৩৭ ভোট।

এছাড়া সমাজতান্ত্রিক দল-জেএসডি’র ফজলুর ইসলাম খাঁন সুমন পেয়েছেন ৬৩৭ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মনিরুল ইসলাম পেয়েছেন ৮২০ ভোট এবং গণঅধিকার পরিষদের মো. শফিকুল ইসলাম পেয়েছেন ৩৬১ ভোট। এই আসনে গণভোটে ‘হ্যা’ দিয়েছেন ২লাখ ২৮হাজার ৩০১জন এবং ‘না’ ভোট দিয়েছেন ৬৭হাজার ৪৭জন।

Tags: ভোট চাঁপাইনবাবগঞ্জ আসনে পেলেন