• জাতীয়
  • ১৭ ফেব্রুয়ারির মধ্যে সবার শপথ: প্রেস সচিব

১৭ ফেব্রুয়ারির মধ্যে সবার শপথ: প্রেস সচিব

জাতীয় ১ মিনিট পড়া
১৭ ফেব্রুয়ারির মধ্যে সবার শপথ: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, খুব দ্রুত সবার শপথ অনুষ্ঠিত হবে।

দেরি হলেও ১৬ বা ১৭ ফেব্রুয়ারির মধ্যে শপথ হবে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, শপথ কে পড়াবেন তা পরে জানিয়ে দেওয়া হবে।

Tags: শপথ প্রেস সচিব ১৭ ফেব্রুয়ারি মধ্যে সবার