শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১২টার দিকে রাজধানীর বাংলা মোটর এলাকায় এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ মিছিলটি বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শাহবাগ অভিমুখে রওনা হয়। মিছিল চলাকালে নেতাকর্মীরা হাতিয়ায় সাম্প্রতিক সহিংসতা ও অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি শাহবাগ মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে এনসিপির মুখপাত্র ও দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির ও মনিরা শারমিনসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।