পরে তাদের থানায় নিয়ে যায় পুলিশ। প্রাথমিকভাবে আটক চারজনের পরিচয় জানা যায়নি।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে ওই এলাকা থেকে তাদের থানায় নেওয়া হয়।
রমনা বিভাগের ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান জানান, ঘটনাস্থলে কিছু লোকজন তাদের ঘিরে ধরেছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তাদের থানায় নিয়ে যায়। পরে জিজ্ঞাসাবাদ শেষে কিছুক্ষণ পর তাদের ছেড়ে দেওয়া হয়।