রংপুরের মিঠাপুকুর উপজেলা তেতুলিয়া ক্লাস্টারের প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে অবসর বদলীজনিত বিদায় ও বরণ সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
১৬ ফেব্রুয়ারী সোমবার ইমাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা শিক্ষা অফিসার মো: নজরুল ইসলাম। মিঠাপুকুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিখিল চন্দ্রকে বরণ করে উপস্থিত বক্তারা বিদায়ী শিক্ষকদের দীর্ঘ কর্মজীবন, নিষ্ঠা, সততা ও শিক্ষার্থীদের প্রতি তার আন্তরিকতার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পরবর্তীতে অবসর প্রাপ্ত বিদ্যালয়ের শিক্ষক-, শিক্ষা অফিসার ও নবাগত ক্লাস্টার কে প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মিঠাপুকুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শহিদুল ইসলাম সাধনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমাদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম।