• দেশজুড়ে
  • রাজশাহীতে আরএমপির মাদকবিরোধী অভিযানে ১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা উদ্ধার

রাজশাহীতে আরএমপির মাদকবিরোধী অভিযানে ১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা উদ্ধার

দেশজুড়ে ১ মিনিট পড়া
রাজশাহীতে আরএমপির মাদকবিরোধী অভিযানে ১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা উদ্ধার

মোঃ আবুল বাশার, রাজশাহী প্রতিনিধি।

রাজশাহী মহানগরীতে রাজপাড়া থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামি রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বসুয়া মধ্যপাড়া গ্রামের মো: সাইফুল ইসলামের ছেলে রিয়াদুল ইসলাম (২০)।

গ্রেপ্তারকৃত আসামি রিয়াদুল ইসলামের বিরুদ্ধে আরএমপি’র রাজপাড়া থানায় পূর্বের ১টি মাদক মামলা চলমান রয়েছে। তাকে গ্রেপ্তারের পর রাজপাড়া থানা পুলিশ তার দেহ তল্লাশি করে গাঁজা উদ্ধার করেছে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।