• দেশজুড়ে
  • রমজানে সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে কাজ করছে সরকার কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

রমজানে সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে কাজ করছে সরকার কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

দেশজুড়ে ১ মিনিট পড়া
রমজানে সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে কাজ করছে সরকার কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

এরশাদুল ইসলাম,টাঙ্গাইল জেলা প্রতিনিধি

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বলেছেন, রমজানে সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার কাজ করছে। শুক্রবার দুপুরে টাঙ্গাইলের জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে সরকার কাজ করছে। দুধ, ডিম ও মাংস সুলভ মূল্যে বিক্রির মাধ্যমে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ওপর চাপ কমানো হবে। এরই মধ্যে ঢাকায় ২৫ টি পয়েন্টে বিক্রি শুরু হয়েছে। আগামীতে জেলা পর্যায়ে এ কার্যক্রম শুরু হয়। এরই ধারাবাহীকতায় আগামীকাল থেকে জেলা পর্যায়ে পবিত্র রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করা হবে বলে জানালেন তিনি।

অপর এক প্রশ্নে জবাবে তিনি বলেন, আমার অঙ্গীকার অনুযায়ী আমি টাঙ্গাইলের সার্বিক উন্নয়নে কাজ করবো। রমজান মাসে যেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকে এবং সাধারণ মানুষ স্বস্তিতে ইবাদত করতে পারে, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Tags: রমজান প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী