• জাতীয়
  • প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন চারজন

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন চারজন

জাতীয় ১ মিনিট পড়া
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন চারজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপ-প্রেস সচিব পদে নিয়োগ পেয়েছেন মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু), মো. জাহিদুল ইসলাম, মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) ও শাহাদাৎ হোসেন স্বাধীন।

সোমবার (২ মার্চ) তাদের নিয়োগ দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এতে বলা হয়েছে, তাদের অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে গ্রেড-৪ বেতন স্কেলের সর্বশেষ ধাপের বেতনে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

Tags: প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব চারজন