• দেশজুড়ে
  • নোয়াখালী সদর উপজেলা এলাকায় মাদকবিরোধী অভিযানে পাঁচ মাদকসেবীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

নোয়াখালী সদর উপজেলা এলাকায় মাদকবিরোধী অভিযানে পাঁচ মাদকসেবীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

দেশজুড়ে ১ মিনিট পড়া
নোয়াখালী সদর উপজেলা এলাকায় মাদকবিরোধী অভিযানে পাঁচ মাদকসেবীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

মনির হোসেন সেনবাগ নোয়াখালী প্রতিনিধি

সোমবার (২ মার্চ) উপজেলার দত্তের হাট, মহাব্বতপুর, সোনাপুর ও বাল্ডিংটন মোড়সহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় মাদকসেবনের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে কারাদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন— নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হালিম বেপারী বাড়ির মৃত আলী আহমদের ছেলে মো. সুমন (৪৪), ৬ নম্বর ওয়ার্ডের দত্তেরহাট এলাকার আবুল কালামের ছেলে মো. রাজু (৩২), একই ওয়ার্ডের ছিদ্দিক মিয়ার বাড়ির মৃত বোরহান মিয়ার ছেলে মো. ইয়াছিন (৪০), ৭ নম্বর ওয়ার্ডের মশু চৌধুরী বাড়ির মকবুল হোসেনের ছেলে মো. রাব্বী (২৮), এবং অশ্বদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নুরুল হকের ছেলে আনোয়ার হোসেন (২৯)।

স্থানীয় প্রশাসন জানায়, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tags: কারাদণ্ড নোয়াখালী সদর উপজেলা এলাকায় মাদকবিরোধী মাদকসেবী ভ্রাম্যমাণ আদালত