• আন্তর্জাতিক
  • লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৬

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৬

আন্তর্জাতিক ১ মিনিট পড়া
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৬

লেবাননের মাউন্ট লেবানন অঞ্চলের আরামউন এবং সাদিয়াত এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে লেবাননের আল মায়াদিন টেলিভিশন।

প্রতিবেদনে বলা হয়েছে, এ হামলায় আরও আটজন আহত হয়েছেন।

অন্যদিকে লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে, পূর্ব লেবাননের বালবেক শহরের একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন।

এনএনএ জানিয়েছে, উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া পরিবারগুলোকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এর আগে লেবাননের কর্তৃপক্ষ জানিয়েছিল, ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে এবং ৩৩৫ জন আহত হয়েছেন।

অন্যদিকে জাতিসংঘ জানিয়েছে, মধ্যপ্রাচ্যের সংঘাত লেবাননে ছড়িয়ে পড়ার কারণে অন্তত ৩০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তাদের অনেককে সড়কের পাশে গাড়িতে রাত কাটাতে হয়েছে।

Tags: নিহত হামলা ইসরায়েল লেবানন