• দেশজুড়ে
  • লালমনিরহাটে র‍্যাব-১৩ এর অভিযানে গাঁজা জব্দ এবং একজন গ্রে'ফতার :

লালমনিরহাটে র‍্যাব-১৩ এর অভিযানে গাঁজা জব্দ এবং একজন গ্রে'ফতার :

দেশজুড়ে ১ মিনিট পড়া
লালমনিরহাটে র‍্যাব-১৩ এর অভিযানে  গাঁজা জব্দ এবং একজন  গ্রে'ফতার :

লালমনিরহাট জেলা প্রতিনিধি।।

লালমনিরহাটে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫৭ দশমিক ১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রে'ফতার করেছে র‍্যাব-১৩। বুধবার (৪ মার্চ ২০২৬ ইং) সকাল সাড়ে ৬টার দিকে জেলার সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের বোয়ালমারী গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। র‍্যাব-১৩, সদর কোম্পানি, রংপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালমারী গ্রামে মো. আশাদুল হক (৪৬) নামের এক ব্যক্তির বসতবাড়িতে অভিযান চালায়।

অভিযানকালে ধৃত আসামির দেখানো মতে তার বসতবাড়ির পাশের ফসলি জমিতে মাটির নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫৭.১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. আশাদুল হক (৪৬), পিতা-মো. লালচান মিয়া, মাতা-আছফুল বেগম, সাং-বোয়ালমারী, থানা ও জেলা-লালমনিরহাটকে গ্রে'ফতার করা হয়।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি জেলার বিভিন্ন স্থান থেকে অজ্ঞাতনামা ব্যক্তিদের নিকট হতে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় কৌশলে সরবরাহ ও বিক্রি করে আসছিলেন। মাদক পরিবহনে তিনি অভিনব কৌশল ব্যবহার করতেন বলেও জানিয়েছে র‍্যাব।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাকে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।