দেশব্যাপী সাংবাদিকদের উপর হামলা, মব সন্ত্রাস সৃষ্টি, মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে সাতক্ষীরার তালায় মানববনন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধরার (৪ মার্চ) তালা উপজেলা প্রশাসন কার্য়ালয়ের প্রধান ফটকে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সকল ইউনিটের সম্মিলিত অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিমের সভাপতিত্বে ও তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক হেসেন জোয়ারদার, তালা প্রেসক্লাবের সহ-সভাপতি এম এ ফয়সাল, পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মমিন, তালা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাইদুর রহমান, পাটকেলঘাটা প্রেসক্লাবের অর্থ সম্পাদক আতাউর রহমান, সাংবাদিক শেখ মখফুর রহমান জান্টু, আব্দুল মতিন, সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য সানজিদুল হক ইমন, নাজমুল হাসান প্রমুখ। এসময় বক্তারা বলেন, সাতক্ষীরার শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি সামিউল মনির সহ পাটকেলঘাটার দু'জন সাংবাদিকের উপর মব সৃষ্টি করে সন্ত্রাসী হামলা, নির্যাতন ও মিথ্যা চাঁদাবাজির মামলা দিয়ে ফাঁসানোর তীব্র নিন্দা ও দোষীদের শাস্তির দাবি জানান। সম্প্রতি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সমকাল পত্রিকার শ্যামনগর উপজেলা প্রতিনিধি ও শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল মনির "যুবলীগ, যুবদল ও যুব জামাত মিলে বালুমহল লুট " শীর্ষক সংবাদ প্রকাশ করায় সন্ত্রাসী হামলা শিকার হন। তাছাড়া পাটকেলঘাটা জোড়া টাওয়ার রোডে ১/১ খতিয়ানের সরকারি সম্পত্তি ১৮ লক্ষ টাকায় হস্তান্তরের তথ্য আনতে গেলে সাংবাদিককে মব সৃষ্টি করে পিটিয়ে জখম করে অর্থের বিনিময়ে পাটকেলঘাটা থানা পুলিশকে ম্যানেজ করে চাঁদাবাজি মামলায় ঢুকিয়ে দেয়। এ ঘটনায় তালা উপজেলায় কর্মরত সাংবাদিকরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। মানববন্ধন শেষে সকল ইউনিটের সাংবাদিক নেতারা তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসানের সাথে সাক্ষাৎ করে ঘটনার বিস্তারিত জানান এবং মব সৃষ্টিকারীদের দ্রুত আইনের আওয়তায় আনার দাবি জানানো হয়।
দেশব্যপী সাংবাদিকদের উপর হামলার ও মব সন্তাসের প্রতিবাদে তালায় মানববনন্ধন
দেশজুড়ে
১ মিনিট পড়া
শফিকুল ইসলাম, তালা, সাতক্ষীরা :