• দেশজুড়ে
  • রংপুরের ছয়টি আসনের এমপিদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় সভা

রংপুরের ছয়টি আসনের এমপিদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় সভা

দেশজুড়ে ১ মিনিট পড়া
রংপুরের ছয়টি আসনের এমপিদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় সভা

শাকিল আহমেদ, রংপুর

দুর্নীতিমুক্তভাবে সরকারি সকল কাজ সম্পন্ন করা ও জনগনের সেবা প্রদানে সরকারি কর্মকর্তারা অঙ্গীকারবদ্ধ

হয়রানিমূক্তভাবেজবাবদিহীতার মাধ্যমে স্বচ্ছতা ও দুর্নীতিমুক্তভাবে সরকারি সকল কাজ সম্পন্ন করা ও সেবা জনগনের দোড়গোড়ায় পৌঁছে দিতে অঙ্গিকার করেছেন সরকারি কর্মকর্তারা। সেই সাথে সংসদ সদস্যরা অঙ্গিকার করলেন কোন ধরণের খবরদারি না করে সরকারী কর্মকর্তাদের আইনের মধ্যে থেকে কাজ করাতে উৎসাহিত করার।

বুধবার ( ৪ মার্চ) দুপুরে রংপুর জেলা প্রশাসক অফিসের সম্মেলন কক্ষে রংপুরের ছয়টি আসনের নব-নির্বাচিত সংসদ সদস্যের সাথে জেলা প্রশাসনের কর্মকর্তাদের পরিচিতি ও মতবিনিময় সভায় উভয় পক্ষ এই অঙ্গিকার করেন। এসময় রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী, ২ আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম, ৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, ৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন, ৫ আসনের সংসদ সদস্য গোলাম রব্বানী ও ৬ আসনের সংসদ সদস্য নুরুল আমীন বক্তব্য দেন। জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল আহসানের সভাপতিত্বে এসময় অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং ছয় উপজেলার নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙখলা পরিস্থিতি, চলমান প্রকল্পের অগ্রগতি, রাস্তাঘাট সংস্কার, বন্যা প্রতিরোধ ব্যবস্থা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং নাগরিক সেবা সহজীকরণ নিয়ে আলোচনা হয়। শেষে উন্নয়ন কার্যক্রম দ্রুত ও স্বচ্ছভাবে বাস্তবায়নের লক্ষ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বরোপ করা হবে।

এসময় রংপুরের ছয়টি আসনে অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতে সেবার মানোন্নয়ন এবং কৃষিখাতে সহায়তা জোড়দারে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়।হয়রানিমূক্তভাবে জবাবদিহীতার মাধ্যমে স্বচ্ছতা ও দুর্নীতিমুক্তভাবে সরকারি সকল কাজ সম্পন্ন করা ও সেবা জনগনের দোড়গোড়ায় পৌঁছে দিতে অঙ্গিকার করেছেন সরকারি কর্মকর্তারা। আর সংসদ সদস্যরা অঙ্গিকার করলেন কোন ধরণের খবরদারি না করে সরকারী কর্মকর্তাদের আইনের মধ্যে থেকে কাজ করাতে উৎসাহিত করার।

সভায় জেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙখলা পরিস্থিতি, চলমান প্রকল্পের অগ্রগতি, রাস্তাঘাট সংস্কার, বন্যা প্রতিরোধ ব্যবস্থা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং নাগরিক সেবা সহজীকরণ নিয়ে আলোচনা হয়। শেষে উন্নয়ন কার্যক্রম দ্রুত ও স্বচ্ছভাবে বাস্তবায়নের লক্ষ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বরোপ করা হবে।

Tags: আসন রংপুর জেলা প্রশাসন মতবিনিময় সভা এমপি