৪ মার্চ ২০২৬ (বুধবার), গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনমুখী প্রশাসন ব্যবস্থার ধারাবাহিক অংশ হিসেবে জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুরে গণশুনানি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, শেরপুর, তরফদার মাহমুদুর রহমান মহোদয় উপস্থিত জনসাধারণের অভিযোগ, সমস্যা ও প্রস্তাবনাসমূহ মনোযোগ সহকারে শুনেন। তিনি সংশ্লিষ্ট দপ্তরসমূহকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং প্রাপ্ত অভিযোগসমূহের দ্রুত ও কার্যকর নিষ্পত্তির লক্ষ্যে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। বিশেষভাবে উল্লেখ্য, এদিন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত কয়েকজন শিক্ষার্থী তাদের ভর্তি-সংক্রান্ত সহায়তার আবেদন নিয়ে উপস্থিত হয়। জেলা প্রশাসক মহোদয় আন্তরিকতার সঙ্গে তাদের বক্তব্য শুনেন এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। নিয়মিত গণশুনানি কার্যক্রম প্রশাসন ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
শেরপুরে জেলাপ্রশাসকের গণশুনানি
দেশজুড়ে
১ মিনিট পড়া
তপু সরকার হারুন শেরপুরঃ