দিনাজপুরে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষ থেকে এসব উপহার বিতরণ করেন দিনাজপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসনা হেনা হীরা।
৪ মার্চ - ২০২৬ বুধবার দিনাজপুর জেলার বিরল উপজেলার নোনাগাঁও গ্রামে জুলাই আন্দোলনে নিহত আসাদুলের পরিবারের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়। পরে একই উপজেলার করলা গ্রামে আন্দোলনে নিহত মিজানুর রহমানের পরিবার এবং সদর উপজেলার রানীগঞ্জ এলাকায় শহীদ রাহুলের পরিবারের কাছেও ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
এ সময় শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন বিএনপি নেতাকর্মীরা এবং তাদের খোঁজখবর নেন।
অপরদিকে শহরের রাজবাটী শান্তি নিবাস বৃদ্ধাশ্রমে অসহায় ও বয়স্কদের মাঝে ঈদ উপহার হিসেবে বস্ত্র ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় হাসনা হেনা হীরা বলেন, জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই এই আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন, বিএনপির পক্ষ থেকে ভবিষ্যতেও শহীদ পরিবারের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।