• দেশজুড়ে
  • সাংবাদিকরা সমাজের দর্পন

সাংবাদিকরা সমাজের দর্পন

দেশজুড়ে ১ মিনিট পড়া
সাংবাদিকরা সমাজের দর্পন

দেবদত্ত মুৎসুদ্দী , রাঙ্গামাটি/

পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সাংবাদিক সমাজকে সাথে নিয়ে কাজ করতে চাই। সাংবাদিকরা সমাজের দর্পণ, তারা সমাজের সমস্যা এবং  সম্ভাবনা চিহ্নিত করার কারনেই  দেশের উন্নয়নসহ সার্বিক বিষয়ে  সরকার কাজ করতে পারে।বুধবার (৪ মার্চ) সকালে রাঙ্গামাটি জেলা পরিষদ ভবনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ানের সাথে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত  মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কনকন চাকমা, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সিনিয়র সহ সভাপতি মো: সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সাধারন সম্পাদক মো: মামুনুর রশীদ মামুন, যুগ্ম সম্পাদক মো: সাইফুল ইসলাম পনির, বিএনপি নেতা মানস মুকুর চাকমা, প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, পার্বত্য সাংবাদিক ইউনিয়ন সভাপতি ও পাহাড়ের সময় পত্রিকার সম্পাদক মিল্টন বড়ুয়া প্রমুখ। তিনি আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে দুর্নীতির ক্ষেত্রে কোন ছাড় দেয়া হবেনা। দুর্নীতির ক্ষেত্রে বর্তমান সরকার জিরো ট্ররালেন্স নীতি নিধারণ করেছে এ ক্ষেত্রে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা খুবই প্রয়োজন। পাহাড়ের সাস্প্রদায়িক সম্প্রীতিসহ প্রতিটি ক্ষেত্রে গুরুত্ব বিবেচনা রেখে কাজ করবো। 

তিনি বলেন, রাঙ্গামাটির কর্ণফুলী পেপার মিল, ঘাগড়া টেক্সটাইল মিলসহ যেসব প্রতিষ্ঠান অকেজো অবস্থায় রয়েছে সরকারের সাথে আলাপ করে তা পুনরায় চালুর উদ্যোগ নেয়া হবে। পার্বত্য চট্টগ্রামের শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্য, পর্যটন, অবকাঠামোসহ প্রতিটি ক্ষেত্রে তিন পার্বত্য জেলায় সুষম বন্টনের মাধ্যমে উন্নয়ন কাজ ত্বরান্বিত করা হবে। 

মতবিনিময় সভায় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ অংশ নেন।