গাইবান্ধার সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের পবনতাইড় গ্রামে ৬ মার্চ দিবাগত রাতে গোয়াল ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ে ২ টি গরু,গোয়াল ঘর, ঘরের মধ্যে থাকা মালামাল সহ কৃষকের অনুমান ৪ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে।সরে জমিনে গিয়ে জানাযায়, উপজেলার পবনতাইড় গ্রামের ছিনত উল্যার ছেলে আসাদুল ইসলাম খাাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পরে হঠাৎ গভীর রাতে পাশ্বের বাড়ীর লোকজন আগুন লেগেছে বলে তাকে ডাকাডাকি করতে থাকে।তখন আসাদুল ঘুম থেকে উঠে দেখেন তার গোয়াল ঘরে থাকা বৈদ্যুতিক মিটারে আগুন লেগেছে।তার গোয়াল ঘরে থাকা মিটারে আগুন লাগানোর বিষয়টি বিদ্যুৎ অফিসে অবগত করলে তারা সংযোগ বন্ধ করে দেয়।ইতি মধ্যেই দ্রুত গোয়াল ঘরে আগুন ছড়িয়ে পড়ে আসাদুলের ২ টি গরু পুড়ে ছাই হয় এছাড়াও গোয়াল ঘর, ঘরের মধ্যে থাকা মালামালসহ প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে।সকালে আগুন লাগার সংবাদ পেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী কামাল পাশা মন্ডল ও জামায়াতের নেতাকর্মীরা ঘটনাস্থান পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে বিভিন্ন সহযোগিতার আশ্বস্ত করেন।
গাইবান্ধায় গোয়াল ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ে কৃষকের ৪ লক্ষাধিক টাকার ক্ষতি
দেশজুড়ে
১ মিনিট পড়া
গাইবান্ধা প্রতিনিধি: