• দেশজুড়ে
  • নীলফামারীতে পাট দিবস পালিত হয়েছে

নীলফামারীতে পাট দিবস পালিত হয়েছে

দেশজুড়ে ১ মিনিট পড়া
নীলফামারীতে পাট দিবস পালিত হয়েছে

নীলফামারী প্রতিনিধি

জাতীয় পাট দিবস উপলক্ষ্যে নীলফামারীতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৬ মার্চ) দুপুরে জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের উদ্যোগে এই কর্মসুচি পালিত হয়। এদিকে, জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘পাট শিল্প গড়ে তুলুন কর্মসংস্থান সৃষ্টি করুন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সাইদুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা এটিএম তৈবুর রহমান। প্রধান অতিথির তাঁর বক্তব্যে বলেন, পাটের জৌলুস ফিরিয়ে আনতে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। ইতোমধ্যে বন্ধ থাকা জুটমিলগুলোকে চালু করার প্রক্রিয়া শুরু করেছে। তিনি বলেন, পাটের পণ্যের ব্যবহার বাড়াতে সচেতনতা সৃষ্টির পাশাপাশি উদ্যোক্তা সৃষ্টি করতে হবে। এর ফলে কর্মসংস্থান যেমন তৈরি হবে তেমনি পাটের পণ্যের প্রতি মানুষের আগ্রহ বাড়বে। সরকার ইতোমধ্যে ধান, চাল, গম, শড়িশা, মরিচ পেঁয়াচসহ, ১৯ টি পণ্যের পাটের মোড়ক বা বস্তা ব্যবহারের বাধ্যতামুলক করেছেন। এর আগে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় বক্তব্য দেন জেলা সমবায় কর্মকর্তা মশিউর রহমান, পাট চাষী অলিয়ার রহমান, সৈয়দপুর এন্টারপ্রাইজের প্রধান নির্বাহী কর্মকর্তা এহসানুল হাবিব ও অলিয়ার রহমান প্রমুখ। সংশ্লিষ্ঠ দফতরের কর্মকর্তা কর্মচারী ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিগণ এতে অংশ গ্রহন করেন।