একইসঙ্গে কাঁচামরিচ, লেবু ও শসার দাম কিছুটা কমেছে। তবে সপ্তাহ ব্যবধানে এসব বাজারে সব ধরনের মুরগির দাম চড়া দেখা গেছে।
শুক্রবার (৬ মার্চ) রাজধানীর শেওড়াপাড়া ও তালতলা বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
এসব বাজারে শীতকালীন সব ধরনের সবজির দাম স্থিতিশীল রয়েছে। সিম প্রকারভেদে কেজি ৪০ থেকে ৬০ টাকা, টমেটো ৫০ থেকে ৬০ টাকা, দেশি গাজর ৪০ থেকে ৫০ টাকা, মুলা ৪০ টাকা, শালগম ৬০ টাকা, ফুলকপি বড় সাইজের প্রতি পিস ৪০ টাকা, বাঁধাকপি ৩০ থেকে ৪০ টাকা ও লাউ ৫০ থেকে ৭০ টাকায় পিস বিক্রি হচ্ছে।
এসব বাজারে গ্রীষ্মকালীন সবজি বরবটি ১০০ টাকা, বেগুন কেজিতে ৪০ টাকা কমে প্রকারান্তরে ৮০ থেকে ১০০ টাকা, কচুর লতি ১০০ থেকে ১২০ টাকা, করলা কেজিতে ৪০ টাকা কমে ১০০ থেকে ১২০ টাকা, ঢেঁড়স কেজিতে ২০ টাকা কমে ১২০ টাকা, কচুরমুখী ১০০ থেকে ১২০ টাকা ও ধুন্দল ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এসব বাজারে কাঁচামরিচ কেজিতে ২০ টাকা কমে ১০০ থেকে ১৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। পেঁপে ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, দেশি শসা ১০০ টাকা, হাইব্রিড ৮০ ও খিরা কেজিতে ২০ টাকা কমে ৬০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে।
বাজারগুলোতে লেবুর দাম কমতে শুরু করেছে। এক হালি লেবু ৩০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারে দেশি ধনেপাতা ১৫০ টাকা ও হাইব্রিড ধনেপাতা ৬০ থেকে ১০০ কেজি, পুদিনা পাতা ২০০ টাকা কেজি, কাঁচা কলা হালি বিক্রি হচ্ছে ৪০ টাকা, চাল কুমড়া ৫০ টাকা পিস। এসব বাজারে লাল শাক আঁটি ১০ টাকা, লাউ শাক ৪০ টাকা, কলমি শাক ২ আঁটি ৩০ টাকা, পুঁই শাক ৪০ টাকা, ডাটা শাক দুই আঁটি ৩০ টাকা, পালং শাক ২ আঁটি ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।
বাজারগুলোতে নতুন আলু ১৬ থেকে ১৮ টাকা, দেশি পেঁয়াজ ৩৫ টাকা ও পেঁয়াজ কলি ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এসব বাজারে সোনালি কক মুরগি কেজিতে ২০ টাকা বেড়ে ৩৪০ টাকা ও সোনালি হাইব্রিড মুরগি কেজি ৩১০ টাকা দরে বিক্রি হচ্ছে। লাল লেয়ার ৩০০ টাকা, সাদা লেয়ার ২৯০ টাকা, ব্রয়লার মুরগি কেজিতে ৩০ টাকা বেড়ে ২১০ টাকা ও দেশি মুরগি ৬৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বাজারগুলোতে মাছের দাম স্থিতিশীল রয়েছে। ইলিশ ৩০০ গ্রাম ওজনের ১ কেজি মাছ ১০০০ টাকা, এক কেজি শিং মাছ চাষের (আকারভেদে) বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৫৫০ টাকা, দেশি শিং ১০০০ থেকে ১২০০ টাকা, প্রতি কেজি রুই মাছের দাম বেড়ে (আকারভেদে) ৪০০ থেকে ৫৫০ টাকা, দেশি মাগুর মাছ ৮০০ থেকে ১০০০ টাকা, মৃগেল ৩৫০ থেকে ৪০০ টাকা, চাষের পাঙ্গাস ১৭০ থেকে ২০০ টাকা, চিংড়ি প্রতি কেজি ৮০০ থেকে ১৪০০ টাকা, বোয়াল মাছ প্রতি কেজি ৬০০ থেকে ৮০০ টাকা, বড় কাতল ৪০০ থেকে ৫৫০ টাকা, পোয়া মাছ ৩৫০ থেকে ৪০০ টাকা, পাবদা মাছ ৪০০ থেকে ৪৫০ টাকা, তেলাপিয়া ২০০ টাকা, কই মাছ ২০০ থেকে ২২০ টাকা, মলা ৫০০ টাকা, বাতাসি টেংরা ১৩০০ টাকা, টেংরা মাছ ৬০০ থেকে ৮০০ টাকা, কাচকি মাছ ৫০০ টাকা ও পাঁচ মিশালি মাছ ২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এসব বাজারে গরুর মাংস ৮০০ টাকা, গরুর কলিজা ৮০০ টাকা, গরুর মাথার মাংস ৪৫০ টাকা, গরুর বট ৩৫০ থেকে ৪০০ টাকা ও খাসির মাংস প্রতি কেজি ১২০০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারগুলোতে ছোলা ৯০ থেকে ১০০ টাকা, দেশি মশুর ডাল ১৭০ টাকা, খেসারির ডাল ১০০ টাকা, অ্যাংকরের বেসন ১০০ টাকা ও বুটের ডালের বেসন ১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এসব বাজারে এক ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকা, হাঁসের ডিম ২০০ টাকা, দেশি মুরগির ডিমের হালি ১০০ টাকা ও সোনালি কক মুরগির ডিমের হালি ৭০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।