• খেলা
  • নেইমারের বিরুদ্ধে মামলা করলেন রাঁধুনি

নেইমারের বিরুদ্ধে মামলা করলেন রাঁধুনি

খেলা ১ মিনিট পড়া
নেইমারের বিরুদ্ধে মামলা করলেন রাঁধুনি

দিনে ১৬ ঘণ্টা কাজ করানোর অভিযোগ অভিযোগ এনে নেইমারের বিরুদ্ধে মামলা করেছেন তার ব্যক্তিগত রাঁধুনি। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম মেত্রোপোলেস এই খবর জানিয়েছে।

আদালতকে রাঁধুনি জানিয়েছেন, নেইমারের বাসভবনে ভারী কাজের চাপের কারণে তিনি পিঠের ব্যথা এবং নিতম্বে প্রদাহজনিত সমস্যায় ভুগছেন।

সান্তোস তারকা নেইমারের বিরুদ্ধে করা এই মামলা বর্তমানে ব্রাজিলের আঞ্চলিক শ্রম আদালতে বিচারাধীন।

অভিযোগ অনুযায়ী, নেইমারের বাসায় রান্নার দায়িত্বে থাকা এই নারী দিনে প্রায় ১৬ ঘণ্টা কাজ করতেন এবং তাকে ভারী সামগ্রী বহন করতে হতো, যা তার স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। রিও ডি জেনিরোর আঞ্চলিক শ্রম আদালতে ওই নারী অভিযোগ করেন, নেইমারের বাসভবনে প্রতিদিন ১৫০ জনের বেশি মানুষের জন্য রান্না করতে হতো তাকে।

রিও ডি জেনিরোর মানগারাতিবায় নেইমারের বাসভবন। রাঁধুনির দাবি, নেইমারের বাড়িতে মাংসসহ ভারী সামগ্রী বহনের কারণে তাঁর পিঠে ব্যথা ও নিতম্বে প্রদাহের সমস্যা দেখা দেয়।

ওই রাঁধুনি আদালতকে আরও জানিয়েছেন, তিনি চিকিৎসকের পরামর্শ নিয়েছেন এবং বিভিন্ন পরীক্ষাও করিয়েছেন। নেইমারের কাছে এ জন্য ভরণপোষণ ভাতাও দাবি করছেন।

মেত্রোপোলেসের খবরে বলা হয়েছে, নেইমারের বাড়িতে রান্নার জন্য ওই রাঁধনির বেতন ছিল প্রায় ৪ হাজার ব্রাজিলিয়ান রিয়াল (৯৩ হাজার ২৩৮ টাকা)। মামলায় তিনি শ্রম আদালতকে জানিয়েছেন, অতিরিক্ত কাজ, বোনাসসহ মাসে প্রায় ৭ হাজার ৫০০ রিয়াল (১ লাখ ৭৪ হাজার টাকা) পেতেন।

মামলার অভিযোগে আরো বলা হয়, ওই রাঁধুনি সাপ্তাহিক ছুটির দিনেও কাজ করতে বাধ্য হতেন। নেইমারের পাশাপাশি একটি কোম্পানির বিরুদ্ধেও মামলা করা হয়েছে, যার মাধ্যমে ওই রান্নার কর্মীকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাসভবনে কাজের জন্য নিয়োগ দেওয়া হয়েছিল।

Tags: নেইমার বিরুদ্ধে মামলা ন রাঁধুনি