• জাতীয়
  • ডিসি সম্মেলন ৩-৬ মে

ডিসি সম্মেলন ৩-৬ মে

জাতীয় ১ মিনিট পড়া
ডিসি সম্মেলন ৩-৬ মে

আগামী ৩-৬ মে চলতি বছরের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন অনুষ্ঠানের জন্য সব সচিবকে চিঠি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

সোমবার (৯ মার্চ) জেলা প্রশাসক সম্মেলন ২০২৬-এর পূর্ব প্রস্তুতি নিতে এ চিঠি পাঠানো হয়।

এতে বলা হয়, আগামী ৩-৬ মে মেয়াদে চারদিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন-২০২৬ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তন অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রী ৩ মে সকাল সাড়ে ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করতে সম্মতি দিয়েছেন।

চিঠিতে আরও বলা হয়, জেলা প্রশাসক সম্মেলন চলাকালে মন্ত্রণালয়/বিভাগের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সিনিয়র সচিব/সচিবরা বিভিন্ন অধিবেশনে উপস্থিত থেকে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের মূল্যবান উপদেশ ও দিকনির্দেশনা দেবেন। প্রধানমন্ত্রী অনুমোদিত কর্মসূচি অনুযায়ী বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/কার্যালয় সম্পর্কিত অধিবেশনগুলো অনুষ্ঠিত হবে।

‘এ অবস্থায় জেলা প্রশাসক সম্মেলন ২০২৬ (৩-৬ মে) কার্যকর করার লক্ষ্যে পূর্বপ্রস্তুতি গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

Tags: ডিসি সম্মেলন মে