পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বান্দরবান কেন্দ্রীয় ইসলামী সমাজ কল্যান সমিতির ঈদ উপহার
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বান্দরবান কেন্দ্রীয় ইসলামী সমাজ কল্যান সমিতির উদ্যোগে এলাকার গরীব অসহায় মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
১৫ ই মার্চ ২৫ রমজান রোববার সকাল বান্দরবান কেন্দ্রীয় ইসলামী সমাজ কল্যান সমিতির অফিস কক্ষে বান্দরবানের ঐতিহ্যবাহী সামাজিক প্রতিষ্ঠান বান্দরবান কেন্দ্রীয় ইসলামী সমাজ কল্যান সমিতির উদ্যোগে শতাধিক অসহায় পরিবারকে ঈদে উপহার হিসেবে শাড়ি লুঙ্গী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক ও বান্দরবান কেন্দ্রীয় ইসলামী সমাজ কল্যান সমিতির সভাপতি মিজ শামিম আরা রিনি।
বান্দরবান কেন্দ্রীয় ইসলামী সমাজ কল্যান সমিতির সহ-সভাপতি মাওলানা দলীলুর রহমান আনসারী এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার জয়া দত্ত, বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বান্দরবান ইসলামি সমাজ কল্যান সমিতির সেক্রেটারি মোহাম্মদ ইসহাক।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেনসমিতির নির্বাহী সদস্য ও বান্দরবান প্রেসক্লাব সাবেক সভাপতি অধ্যাপক ওসমান গনি,বান্দরবান জেলা আইনজীবী সমিতির সদ্য সাবেক সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ আবুল কালাম,সমিতির নির্বাহী সদস্য মো:নাজিম উদ্দীন, ইসলামী সমাজ কল্যাণ সমিতির নির্বাহী সদস্য সাংবাদিক মুহাম্মদ আলী, ইসলামী সমাজ কল্যান সমিতির নির্বাহী সদস্য শফিকুল আলম বাবুল,অধ্যক্ষ রেজাউল করিম,এড. সোলাইমান প্রমুখ।
বান্দরবানের জেলা প্রশাসক মিজ শামীম আরা রিনি বলেন বান্দরবান কেন্দ্রীয় ইসলামী সমাজ কল্যাণ সমিতি সমাজে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালণ করেছে তা নিঃসন্দেহ প্রশংসনীয়। আগামীতে সমাজের কল্যাণে প্রতিটি কার্যক্রমের আরো বেশি ভূমিকা পালন করার আহ্বান জানান।
ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে অতিথিরা বলেন, পবিত্র রমজান হচ্ছে সিয়াম সাধনার মাস এই মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছে, এই মাসে একটি ফরজ আদায় করলে মহান দয়াময় আল্লাহ ৭০টি ফরজ আদায় করার সওয়াব প্রাপ্তির ঘোষণা দিয়েছেন, এই সময় গরীব অসহায় দরিদ্রদের বেশি বেশি দান করলে অসংখ্য নেকী পাওয়া যায়। পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে নিয়ে আসুক অনাবিল সুখ শান্তি।