সিটি মেয়র জোহরান মামদানি ১৬ মার্চ এ ঘোষণা দিয়েছেন। ‘গাড়ির গতিবেগ যত কমবে ততই বাঁচবে মানুষের জীবন’ এবং এটাই আমার প্রশাসনের অন্যতম প্রধান লক্ষ্য, বলেন মামদানি। উল্লেখ্য, নিউইয়র্ক সিটির ৫ বরোর (ম্যানহাটান, কুইন্স, ব্রুকলিন, ব্রঙ্কস এবং স্ট্যাটেন আইল্যান্ড) ২৩০০ স্কুল জোনের মধ্যে ৭০০ জোনেই গাড়ি চালানোর সর্বোচ্চ গতিবেগ ছিল ২০ কিলোমিটার করে। নয়া নির্দেশার পরিপ্রেক্ষিতে ১৫ কিলোমিটার গতিবেগের আওতায় এলো ৮০০ জোন। ডিওটি সূত্র বলেছে, এখন মোট ১ হাজার ৩০০ স্কুলের আশপাশে ১৫ মাইলের অধিক বেগে গাড়ি চালালেই মোটা অঙ্কের জরিমানা গুনতে হবে গাড়িচালককে। জরিমানার বিধি কার্যকর করতে ইতোমধ্যেই স্কুল জোনে ২৪০০ স্পিড ক্যামেরা স্থাপন করা হয়েছে। এ ছাড়া থাকবে ট্রাফিক-পুলিশের দল। তবে এ নির্দেশ কার্যকরী হওয়ার আগে জনমত সংগ্রহ করা হবে ৬০ দিনের মধ্যে। ডিওটি সূত্রে আরও জানা গেছে, ১৫ মাইল বেগের গাড়ির ধাক্কায় যত মানুষের প্রাণ ঝরে, তার চেয়ে তিনগুণ বেশি মারা যায় ২৫ মাইল বেগে চালানো গাড়িতে।
মেয়র মামদানি উল্লেখ করেন, নিউইয়র্ক সিটিতে ৩২০০ পাবলিক স্কুল রয়েছে। এর মধ্যে ২৩০০ স্কুল জোনে ঘণ্টায় ১৫ মাইলের গতিবেগ কার্যকরী হবে পর্যায়ক্রমে। এ বছরের মধ্যে মোট ১৩০০ স্কুল জোনের গতিবেগ কমিয়ে ১৫ মাইলে আসবে।