মো. মমিনুল ইসলাম মোনা এবং রাশেদুল হাসান পারভেজ গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পারভেজ রাসিকের ৯ নম্বার ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক ও মোনা দলের কর্মী বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি মোটরসাইকেল কেনা বেচাকে কেন্দ্র করে ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের দুই নেতা ও তাদের সমর্থকদের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা হয়। পরে তা হাতাহাতিতে গড়ায় এবং একপর্যায়ে উভয়পক্ষ ইট-পাটকেল নিক্ষেপে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং উভয় পক্ষ নিজ নিজ এলাকায় ফিরে যান।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (মিডিয়া) মো. গাজিউর রহমান জানান, সন্ধ্যার দিকে মোটরসাইকেল কেনা-বেচা নিয়ে দুই ব্যক্তি ও তাদের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।