পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে রাজধানীর মিরপুরে অসহায় ও দুস্থদের পাশে দাঁড়িয়েছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় তিন শতাধিক পরিবারের মাঝে উন্নত মানের ঈদ সামগ্রী ও ইফতার বিতরণ করা হয়েছে।
উপহার সামগ্রী বিতরণ ও এলাকা ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী এবং জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মীর ইমরান হোসেন মিথুনের ব্যক্তিগত উদ্যোগে এই কার্যক্রম পরিচালিত হয়। উপহার সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল ১ কেজি পোলাওয়ের চাল, ১ কেজি চিনি, ২ প্যাকেট সেমাই, ১ প্যাকেট গুঁড়া দুধ ও কিসমিস। মিরপুরের বেগুনটিলা বস্তি, কুর্মিটোলা ক্যাম্প, মুড়াপাড়া ক্যাম্প, কালাপানি স্কুল ক্যাম্প এবং ২নং ওয়ার্ড সিটি করপোরেশন কার্যালয়ের সামনে এসব সামগ্রী বিতরণ করা হয়।
মাসব্যাপী সেবা কার্যক্রম আয়োজকরা জানান, শুধু ঈদ উপহার নয়, পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী দোয়া ও ইফতার কর্মসূচির আয়োজন করা হয়েছে। স্থানীয় গরিব ও অসহায় মানুষকে নিয়ে নিয়মিত এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।
উদ্যোক্তার বক্তব্য বিতরণকালে মীর ইমরান হোসেন মিথুন বলেন, ‘ঈদের আনন্দ কেবল সামর্থ্যবানদের জন্য নয়, এটি সবার। আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে আমরা সাধারণ মানুষের দ্বারে দ্বারে এই উপহার পৌঁছে দিচ্ছি। দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য।’ আগামীতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।