• দেশজুড়ে
  • কুষ্টিয়ার কুমারখালীতে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর

কুষ্টিয়ার কুমারখালীতে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর

দেশজুড়ে ১ মিনিট পড়া
কুষ্টিয়ার কুমারখালীতে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে পুলিশের ওপর হামলা ও থানার ওসি জামাল উদ্দিনের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে ওসির ব্যবহৃত পিকআপ গাড়ির সামনের গ্লাস ভেঙে যায়। এ ঘটনায় থমথমে পরিবেশ বিরাজ করছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত ৮টার দিকে কুমারখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড এলংগীপাড়ায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া-৪ আসনের এমপি ও উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির আফজাল হোসেনের চাচতো ভাই আনোয়ারের সঙ্গে আরেক চাচাতো শিপলুর পারিবারিক বিরোধ জেরে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন ফোর্স নিয়ে এলংগীপাড়া এলাকায় গেলে পুলিশের গাড়িকে লক্ষ্য হামলা চালায় দুই পক্ষের লোকজন। এতে পুলিশের গাড়ির সামনের গ্লাস ভেঙে যায়। তবে এ ঘটনায় এখনও হতাহতের খবর পাওয়া যায়নি।

কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, এমপির স্বজনদের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। এমপির ফোন পেয়ে আমরা ঘটনাস্থল যাই। তখন পুলিশের গাড়ি লক্ষ্য করে রেললাইনের পাথর নিক্ষেপ করতে থাকেন উভয়পক্ষের লোকজন। এতে পুলিশের গাড়ির সামনের অংশ ভেঙে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরে বিস্তারিত জানানো হবে।

কুষ্টিয়া ৪ আসনের এমপি মো. আফজাল হোসেনের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। তবে এমপির মুখপাত্র ও ভাতিজা আইনজীবী রবিউল ইসলাম বলেন, ঘটনার সময় এমপি বাড়িতে ছিলেন না। তখন পারিবারিক বিরোধের জেরে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এলাকায় আসলে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে আমরাও চেষ্টা করছি।