• দেশজুড়ে
  • সরিষাবাড়ীতে ১৬ গ্রামের ঈদ উৎযাপন

সরিষাবাড়ীতে ১৬ গ্রামের ঈদ উৎযাপন

দেশজুড়ে ১ মিনিট পড়া
সরিষাবাড়ীতে ১৬ গ্রামের ঈদ উৎযাপন

নিজস্ব প্রতিনিধি,জামালপুরঃ

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ১৬ গ্রামের মানুষ ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।  ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আয়োজিত এ জামাতে পুরুষদের পাশাপাশি নারীদেরও অংশগ্রহণ ছিল।

শুক্রবার (২০ মার্চ) সকাল ৮টায় পৌরসভার বলার দিয়ার মাস্টার বাড়ি জামে মসজিদ মাঠে এ ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন বলার দিয়ার জামে মসজিদের খতিব মাওলানা আজিম উদ্দিন মাস্টার।

জামাতে উপজেলার উচ্চগ্রাম, হিরণ্যবাড়ী, সেঙ্গুয়া, বনগ্রাম, বলার দিয়ার, মুলবাড়ী, সাতপোয়া, সাঞ্চারপাড়, পঞ্চপীর, পাখাডুবি, বালিয়া, বাউসী, হোসনাবাদ, পাটাবুগা, পুটিয়ারপাড় ও বগারপাড়সহ মোট ১৬ গ্রামের প্রায় তিন শতাধিক মুসল্লি অংশ নেন। নারীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা রাখা হয়।

এ বিষয়ে মাওলানা আজিম উদ্দিন মাস্টার জানান, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে তারা রমজানের রোজা শুরু করেন এবং সেই ধারাবাহিকতায় একদিন আগে ঈদুল ফিতর উদযাপন করে থাকেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের সঙ্গে সময়ের ব্যবধান খুব বেশি না হলেও চাঁদ দেখার পার্থক্যের কারণে বাংলাদেশে সাধারণত একদিন পর ঈদ পালিত হয়। এ কারণে তারা আগেই রোজা শুরু ও ঈদ উদযাপন করেন।