• দেশজুড়ে
  • আমরা প্রতিটি মুহূর্তে জনসেবায় নিয়োজিত আছি : স্বাস্থ্যমন্ত্রী

আমরা প্রতিটি মুহূর্তে জনসেবায় নিয়োজিত আছি : স্বাস্থ্যমন্ত্রী

দেশজুড়ে ১ মিনিট পড়া
আমরা প্রতিটি মুহূর্তে জনসেবায় নিয়োজিত আছি : স্বাস্থ্যমন্ত্রী

নরসিংদীর মনোহরদী উপজেলার পীরপুর ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।Hmm

শনিবার সকাল ১০টায় মনোহরদী উপজেলার ঐতিহ্যবাহী পীরপুর ইদগাহ্ ময়দানে ঈদের নামাজ আদায় করেন তিনি।

নামাজ শেষে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আপনাদের সকলের সহযোগিতায় এবারের রমজানে কোনো দ্রব্যের দাম বাড়েনি। কোনো কষ্ট মানুষ অনুভব করেনি।

আশাকরি দেশবাসীকে একটি শান্তিপূর্ণ ইদ উপহার দিতে আমরা অনেকটা সফল হয়েছি। মানুষের মনে স্বস্তি ফিরে এসেছে। এভাবেই আমরা সামনের দিনেও জনকল্যাণে কাজ করে যাব। স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, ইতোমধ্যে আমরা স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নানা ব্যবস্থা নিয়েছি।

আরও ব্যবস্থা নেব। প্রতিটি মূহুর্তে আমরা জনসেবায় নিয়োজিত আছি। স্বাস্থ্যখাতে যেকোনো ধরনের সমস্যা সমাধান করার প্রস্তুতি এই সরকারের রয়েছে। তিনি বলেন, আজকের দিনটিতে দেশের সব হাসপাতালে রোগীদের উন্নত মানের খাবার দেওয়া হয়েছে এবং তা সঠিকভাবে সরবরাহ হচ্ছে কিনা তা তদারকি করছি।

প্রতিটি মুহূর্তে আমরা জনসেবায় নিয়োজিত আছি।