শান্তি ও সমৃদ্ধির প্রার্থনা
কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআয় পবিত্র ঈদুল আজহার দুটি জামাত অনুষ্ঠিত হয়। এর মধ্যে প্রথম জামাত সকাল ৭টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবানের ঈদগাহ ময়দানে আজ পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। ভোর থেকেই মুসল্লিদের ঢল নামে ঈদগাহে। প্রথম জামাত সকাল ৭টায় এবং শেষ জামাত ৮টায় আদায় করা হয়।
নামাজের ইমামতি করেন হাফেজ বান্দরবান কেন্দ্রীয় মসজিদের সিনিয়র খতিব আলাউদ্দিন ইমামী ।
নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করেন এবং শুভেচ্ছা বিনিময় করেন। দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ঈদ উপলক্ষে শহরের বিভিন্ন জায়গায় সাজসজ্জা করা হয়েছে, শিশুদের মাঝে ঈদের আনন্দ ছিল চোখে পড়ার মতো। নামাজ শেষে অনেকেই কবরস্থান ও আত্মীয়-স্বজনের বাড়িতে যান, প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বান্দরবান পার্বত্য জেলা পুলিশের প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে আজ ২১ মার্চ বান্দরবান পার্বত্য জেলা পুলিশ লাইন্স মেসে বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ আবদুর রহমান মহোদয়ের সভাপতিত্বে প্রীতিভোজের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য, বান্দরবান এমপি রাজপুত্র সাচিং প্রু জেরী।
প্রীতিভোজ অনুষ্ঠানে বান্দরবান পার্বত্য জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পবিত্র ঈদুল ফিতরের তাৎপর্য তুলে ধরা হয় এবং দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
পরিশেষে, উপস্থিত সকলের মধ্যে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।