• দেশজুড়ে
  • রংপুরে জ্বালানি তেল মজুতের অপচেষ্টা রোধে তেলের ডিপোতে বিজিবি মোতায়েন

রংপুরে জ্বালানি তেল মজুতের অপচেষ্টা রোধে তেলের ডিপোতে বিজিবি মোতায়েন

দেশজুড়ে ১ মিনিট পড়া
রংপুরে জ্বালানি তেল মজুতের অপচেষ্টা রোধে তেলের ডিপোতে বিজিবি মোতায়েন

শাকিল আহমেদ, ব্যুরো চীফ্ রংপুর

সারাদেশের মতো রংপুরেও জ্বালানি তেল মজুতের অপচেষ্টা রোধ ও জ্বালানি তেল বিপণনে শৃঙ্খলা রক্ষা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতকরণে তেলের ডিপোতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বিজিবি মোতায়েন করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) বিকেলে তেলেরর ডিপোতে বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন যমুনা পেট্রোলিয়াম রংপুর অঞ্চলের সেলস অফিসার মোহসিন আলী। তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে রংপুরের পদ্মা, মেঘনা ও যমুনা এই তিন ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়েছে।

এদিকে সারাদেশের মতো রংপুরেও জ্বালানী তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। রংপুর জেলার প্রায় তেল পাম্প বন্ধ। কয়েকটি পাম্পে তেল মিললেও দীর্ঘলাইন ধরে তা সংগ্রহ করতে হচ্ছে মোটরসাইকেল চালকদের। এতে চরম ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল চালকরা। পর্যাপ্ত তেল না পেয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে তাদের মাঝে। অন্যদিকে পাম্প মালিকদের দাবী চাহিদা অনুযায়ী তেল সরবরাহ হচ্ছে না। যার কারনে এই সংকট দেখা দিয়েছে।

পেট্রোল পাম্প ওনার্স এসেোসিয়েশন রংপুরের সাংগঠনিক সম্পাদক রিয়াজ আহমেদ শোভন বলেন, টানা কয়েকদিন থেকে সরবরাহকারী প্রতিষ্ঠান গুলো চাহিদার তুলনায় অনেক কম জ্বালানি সরবরাহ দিচ্ছে। যার কারনে তেল নিয়ে সংকট দেখা দিয়েছে। এসময় তিনি পাম্পের নিরাপত্তায় পেট্রোল পাম্পগুলোতে পুলিশ মোতায়েনের অনুরোধ জানান প্রশাসনের কাছে।