ঝিনাইদহের মহেশপুরের বাথানগাছি গ্রামে বৃহস্পতিবার দুপুরে বজ্রপাতে রোজিনা খাতুন (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। পুলিশ ও নিহতের স্বজনরা জানান, দুপুরে নিজের বাড়ির রান্নাঘরের পাশে কাজ করছিলেন রোজিনা খাতুন। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাতের ঘটনায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত রোজিনা খাতুন বাথানগাছি গ্রামের মিজানুর রহমানের স্ত্রী।
মহেশপুরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু
দেশজুড়ে
১ মিনিট পড়া
আবুল হোসেন লিটন ,মহেশপুর(ঝিনাইদহ)উপজেলা সংবাদদাতা