কাশিপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় ও বুড়িরহাট উচ্চ বিদ্যালয়-এর ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একেএম মমিনুল হক প্রশাসক, জেলা পরিষদ, লালমনিহাট । তিনি বলেছেন, আজকে আমি অত্যন্ত আনন্দিত।শিক্ষা ও জ্ঞানার্জনের মাধ্যমেই স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর তৈরি হবে। বিদায়ী শিক্ষার্থীদের জন্য রইলো অন্তর থেকে দোয়া ও শুভকামনা। তিনি আরও বলেন, তোমরা দেশ ও জাতির গৌরব বয়ে আনবে এই প্রত্যাশা করি। প্রধান শিক্ষক জনাব শরিফা বেগমের সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জনাব আব্দুল মজিদ মন্ডল, চেয়ারম্যান নং মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদ।
২০২৬ সালের এসএসসি বিদায় সংবর্ধনা এবং ষষ্ঠ শ্রেণীর নবীনবরণ অনুষ্ঠানে, প্রধান অতিথি একে এম মমিনুল হক :
দেশজুড়ে
১ মিনিট পড়া
মোঃ তোছাদ্দেকুর রহমান লালমনিরহাট জেলা প্রতিনিধি।।