• দেশজুড়ে
  • খুলনায় আনুষ্ঠানিকভাবে চালু হাম-রুবেলা টিকাদান কার্যক্রম

খুলনায় আনুষ্ঠানিকভাবে চালু হাম-রুবেলা টিকাদান কার্যক্রম

দেশজুড়ে ১ মিনিট পড়া
খুলনায় আনুষ্ঠানিকভাবে চালু হাম-রুবেলা টিকাদান কার্যক্রম

খুলনা থেকে জে এন চৌধুরী

খুলনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন আজ (সোমবার) খুলনা সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের আয়োজনে ২২নং ওয়ার্ডে কাস্টমঘাট আমিরাবানু বেগম নগর মাতৃসদন এ অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, হামের প্রাদুর্ভাবের কারণে ইতোমধ্যে অনেক শিশু ঝরে পড়েছে। সরকার যথাযথ গুরুত্বের সাথে শিশুদের টিকার আওতায় আনার সকল আয়োজন সম্পন্ন করেছে। হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের আজ প্রথম দিন। তিনি বলেন, কোভিডের মতো হাম ভাইরাসজনিত রোগ তাই করোনার মতো হামের টিকার বিষয়ে সকলকে গুরুত্ব দিতে হবে। ক্যাম্পেইনে যেন কোন শিশুবাদ না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। বিশেষ করে মায়েদের অধিক যত্নবান হতে হবে এবং তাদের শিশুদেরকে টিকাদান কেন্দ্রে নিয়ে আসতে হবে। সরকারের এই টিকাদান কার্যক্রম সফল করতে আমাদেরকে নাগরিক দায়িত্ব পালন করতে হবে। তাহলেই জাতিকে জাতীয় দুর্যোগ থেকে রক্ষা করা যাবে। শেষে তিনি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের ঘোষণা উদ্বোধন করেন।খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে খুলনা উপপুলিশ কমিশনার (অপারেশন) আব্দুল্লাহ আল মাসুদ, খুলনা স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক মোঃ আরিফুল ইসলাম, খুলনা সিভিল সার্জন ডা. মোছা. মাহফুজা খানম, মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সুজাত আহমেদ, খুলনা জেনারেল হাসপাতালের তাত্ত্ববধায়ক ডা. মোঃ রফিকুল ইসলাম, থানা শিক্ষা অফিসার মোঃ শাহজাহানসহ ইউনিসেফের ন্যাশনাল ইপিআই স্পেশালিষ্টের প্রতিনিধি বক্তব্য রাখেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম।উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, খুলনা সিটি কর্পোরেশনের ৩১টি ওয়ার্ডে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ৯৩ হাজার ৭৮৮জন শিশুকে এক ডোজ হাম-রুবেলা টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যার মধ্যে স্কুল শিশুর লক্ষ্যমাত্রা ১৩ হাজার ৩৮৮ এবং কমিউনিটি শিশুর লক্ষ্যমাত্রা ৮০ হাজার ৪০৪ জন। খুলনা সিটি কর্পোরেশনের ৩১টি ওয়ার্ডে ২৫৬টি টিকা কেন্দ্রে ১৪৪ জন টিকাদানকর্মী, ২০৬ জন স্বেচ্ছাসেবী এবং ৬২জন প্রথম সারির সুপারভাইজারসহ মোট ৮২টা টিম দায়িত্ব পালন করবে। ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে। হাম-রুবেলা সংক্রামক রোগ প্রতিরোধে আজ ২০ এপ্রিল থেকে ১০ মে ২০২৬ তারিখ পর্যন্ত ৬ মাস থেকে ৫ বছরের নিচের (পূর্বে এমআর টিকা গ্রহণ করেছে এমন শিশুসহ) সকল শিশুকে এক ডোজ হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। এরই ধারাবাহিকতায় খুলনায় সকল স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে এ টিকাপ্রদান কার্যক্রম চলবে।