• দেশজুড়ে
  • বান্দরবানে হাম-রুবেলা ক্যাম্পেইন শুরু ৬০ হাজারের বেশি শিশু পাবে টিকা,

বান্দরবানে হাম-রুবেলা ক্যাম্পেইন শুরু ৬০ হাজারের বেশি শিশু পাবে টিকা,

দেশজুড়ে ১ মিনিট পড়া
বান্দরবানে হাম-রুবেলা ক্যাম্পেইন শুরু ৬০ হাজারের বেশি শিশু পাবে টিকা,

অসীম রায় (অশ্বিনী) বান্দরবান

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস বলেন, 'টিকাদান ক্যাম্পেইনের ক্ষেত্রে স্বাস্থ্য বিভাগের সুনাম রয়েছে। আশা করি তারা এবারও সুনামের সঙ্গে হামের টিকাদান ক্যাম্পেইন সম্পন্ন করবে। সব শিশুকেই হামের টিকা দেয়া হবে। ক্যাম্পেইনে যদি কেউ বাদ যায় তাদেরও পরবর্তীতে যাতে টিকা দেয়া যায় সে বিষয়ে নজর রাখার জন্যও তিনি সিভিল সার্জনকে পরামর্শ দেন।

সোমবার ২০ এপ্রিল থেকে বান্দরবান জেলায় শুরু হয়েছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন। চলবে ১১ মে পর্যন্ত। জেলার সাত উপজেলার ৭৬৮টি কেন্দ্রে ১১ কর্মদিবসে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ৬০ হাজার ২৬৭ শিশুকে এই টিকা দেওয়া হবে।

সিভিল সার্জন ডা. শাহীন হোসাইন চৌধুরী -বলেন, সব শিশুকেই হামের টিকা দিতে হবে। ক্যাম্পেইনে কেউ বাদ পড়লে পরবর্তীতে যেন টিকা পায় সেদিকে নজর রাখতে হবে।

লক্ষ্যমাত্রা:
লামায় ১৮,২০৭ | নাইক্ষ্যংছড়িতে ১২,৬৯৪ | আলিকদমে ৮,৪৭০ | বান্দরবান সদরে ৫,২৫৮ | পৌর এলাকায় ৪,৬১১ | থানচিতে ৪,২১১ | রোয়াংছড়িতে ৩,৪৬৭ | রুমায় ৩,৩০৯ শিশু।

প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকা দেওয়া হবে। সিভিল সার্জন কার্যালয় জানায়, এখন পর্যন্ত নাইক্ষ্যংছড়িতে এক শিশু হামে আক্রান্ত হয়েছে। অন্য উপজেলায় রোগী শনাক্ত হয়নি। আগে হামের টিকা নিলেও এবার আবার নেওয়া যাবে। তবে ২৮ দিনের মধ্যে দ্বিতীয় ডোজ নেওয়া যাবে না।

পুলিশ সুপার মো. আব্দুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব, আবাসিক মেডিকেল অফিসার ডা. তারেকুল ইসলামসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।