• দেশজুড়ে
  • সিলেটের বিভিন্ন এলাকায় বুধবার ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

সিলেটের বিভিন্ন এলাকায় বুধবার ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

দেশজুড়ে ১ মিনিট পড়া
সিলেটের বিভিন্ন এলাকায় বুধবার ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

সিলেট: রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজের জন্য সিলেট নগরের কয়েকটি এলাকায় বুধবার (১২ নভেম্বর) টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ট্রান্সফরমার সংস্কার, বৈদ্যুতিক লাইনের উন্নয়ন এবং গাছপালার শাখা-প্রশাখা কাটার জন্য সকাল ৭টা থেকে বিকল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না:

১১ কেভি শিবগঞ্জ ফিডার: শিবগঞ্জ পয়েন্ট, শিবগঞ্জ সোনারপাড়া, টাইম স্কয়ার এবং আশপাশের এলাকা।

১১ কেভি উপশহর ফিডার: শাহজালাল উপশহর এ-ব্লক, বাংলাদেশ ব্যাংক কোয়ার্টার, সি-ব্লক, তেররতন, জে-ব্লকের ট্রাফিক অফিসসহ সংলগ্ন এলাকা।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক জানিয়েছেন, নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করে দেওয়া হবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং সবার সহযোগিতা কামনা করেছেন।