• বিনোদন
  • 'ভালোবাসার মানুষ প্রতিষ্ঠিত হয়ে ওই মেয়েটাকেই ঠকায়': তমা মির্জার আবেগঘন পোস্ট

'ভালোবাসার মানুষ প্রতিষ্ঠিত হয়ে ওই মেয়েটাকেই ঠকায়': তমা মির্জার আবেগঘন পোস্ট

অভিনেতা জাহের আলভীর স্ত্রীর আত্মহত্যার পর শোবিজ দুনিয়ার আড়ালে থাকা অবহেলা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী তমা মির্জা।

বিনোদন ১ মিনিট পড়া
'ভালোবাসার মানুষ প্রতিষ্ঠিত হয়ে ওই মেয়েটাকেই ঠকায়': তমা মির্জার আবেগঘন পোস্ট

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত খান ইকরার আত্মহত্যার ঘটনায় শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। এই মর্মান্তিক পরিণতির পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি খোলাচিঠি লিখেছেন চিত্রনায়িকা তমা মির্জা। সেখানে তিনি তারকা খ্যাতির আড়ালে থাকা অবহেলা এবং সম্পর্কের কঠিন বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরার মৃত্যুতে শোবিজ অঙ্গনে চলছে নানা আলোচনা-সমালোচনা। ইকরার প্রতি সমবেদনা জানিয়ে এবং সম্পর্কের টানাপোড়েন নিয়ে ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী তমা মির্জা।

সাফল্য ও সম্পর্কের সমীকরণ
তমা মির্জা তার পোস্টে লেখেন, "একটা মেয়ে কাউকে ভালোবাসলে সেই ভালোবাসার মানুষটির শূন্য পকেট হলেও তাকে ভালোবাসে। তার পাশে থাকে, তার সাহস জোগায়, জীবনে অনেক দূর এগিয়ে যেতে উৎসাহ দেয়। পুরো পৃথিবীর সঙ্গে যুদ্ধ করে তবুও ভালোবাসার মানুষটার হাত ছাড়ে না।"

তবে অভিনেত্রীর মতে, পুরুষের জীবনে সফলতা এলে অনেক ক্ষেত্রে সম্পর্কের সমীকরণ বদলে যায়। তিনি আক্ষেপ করে বলেন, "ভালোবাসার সেই মানুষটা যখনই জীবনে সফলতা পায়, পূর্ণতা পায়, ভালোবাসার মানুষ প্রতিষ্ঠিত হয়ে সবার প্রথম ওই মেয়েটিকেই ঠকায়, প্রতারণা করে, অবহেলা করে, কষ্ট দেয়, তুচ্ছ-তাচ্ছিল্য করে, প্রতিনিয়ত মানসিক যন্ত্রণা দেয়।"

জীবন যখন অর্থহীন হয়ে যায়
তমা আরো উল্লেখ করেন যে, নারীরা অনেক কিছু সহ্য করতে পারলেও প্রিয় মানুষের বদলে যাওয়া রূপ সহ্য করতে পারে না। তিনি লেখেন, "একটা মেয়ে সব মেনে নিতে পারে; কিন্তু তার ভালোবাসার মানুষের এই বদলে যাওয়া চেহারা মানতে পারে না। তখন জীবনটা অর্থহীন হয়ে যায়, নিজের কাছে জীবনের কাছে সে হেরে যায়। সবকিছু থেকে নিজেকে মুক্ত করে ওই মানুষটাকে মুক্তি দিয়ে সবার থেকে দূরে চলে যায়।"

আফরা ইবনাত ইকরার প্রয়াণ
উল্লেখ্য, ২০১০ সালে ভালোবেসে ঘর বেঁধেছিলেন জাহের আলভী ও ইকরা। দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনে তাদের একটি পুত্রসন্তানও রয়েছে। সম্প্রতি ইকরার আত্মহত্যার খবরটি নিজেই নিশ্চিত করেন আলভী। তবে ইকরার মৃত্যুর পর তার পরিবারের পক্ষ থেকে আলভী ও অভিনেত্রী ইফফাত আরা তিথির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

Tags: entertainment news viral post zaher alvi toma mirza bangladesh-showbiz afra-ibnat-ikra