• বিনোদন
  • অভিনেতা আফজাল সুজনের বিরুদ্ধে পরকীয়া ও পাশবিক নির্যাতনের অভিযোগ স্ত্রীর

অভিনেতা আফজাল সুজনের বিরুদ্ধে পরকীয়া ও পাশবিক নির্যাতনের অভিযোগ স্ত্রীর

স্ত্রী জান্নাত দীপ্তির বিস্ফোরক স্ট্যাটাস; মডেল তৃষ্ণার সঙ্গে পরকীয়া ও মাদকাসক্তির অভিযোগ অভিনেতা সুজনের বিরুদ্ধে।

বিনোদন ১ মিনিট পড়া
অভিনেতা আফজাল সুজনের বিরুদ্ধে পরকীয়া ও পাশবিক নির্যাতনের অভিযোগ স্ত্রীর

ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রীর আত্মহত্যার ঘটনার রেশ কাটতে না কাটতেই বিনোদন জগতে আবারও পরকীয়া ও নির্যাতনের চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। এবার অভিনেতা আফজাল সুজনের বিরুদ্ধে মাদকাসক্তি, পরকীয়া এবং দীর্ঘদিনের শারীরিক নির্যাতনের গুরুতর অভিযোগ তুলেছেন তার স্ত্রী জান্নাত দীপ্তি। সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামীর অন্ধকার জীবনের নানা দিক তুলে ধরে বিচার দাবি করেছেন তিনি।

ছোট পর্দার পরিচিত মুখ আফজাল সুজনের বিরুদ্ধে তার স্ত্রী জান্নাত দীপ্তি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি সুজনের পরকীয়া সম্পর্ক এবং বৈবাহিক জীবনে তার ওপর চলা অমানবিক নির্যাতনের বর্ণনা দিয়েছেন।

মডেল তৃষ্ণার সঙ্গে পরকীয়ার অভিযোগ দীপ্তির দাবি, আফজাল সুজন বর্তমানে মডেল সুমাইয়া খন্দকার তৃষ্ণার সঙ্গে পরকীয়ায় লিপ্ত। প্রমাণ হিসেবে তিনি তৃষ্ণার সঙ্গে সুজনের বেশ কিছু অশালীন কথোপকথন ও আপত্তিকর ছবির স্ক্রিনশট প্রকাশ করেছেন। তিনি আরও অভিযোগ করেন, তিনি যখন গর্ভবতী ছিলেন, সেই সময় সুজন অন্য এক নারীর সঙ্গে প্রায় ৪-৫ মাস লিভ-ইন সম্পর্কে ছিলেন।

শারীরিক ও মানসিক নির্যাতন দীর্ঘ ছয় বছরের সংসার জীবনে প্রতিনিয়ত শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে বলে জানান দীপ্তি। নিজের শরীরে আঘাতের চিহ্ন সম্বলিত ছবি পোস্ট করে তিনি বলেন, সুজন তার অসুস্থ বাবার সামনে এবং নিজের বাড়িতেও তাকে মারধর করতেন। দীপ্তি প্রশ্ন তোলেন, “আত্মহত্যা করলেই কি সমাজ আমাকে ভালো বলত? একজন জালিমের ঘর ছেড়ে শান্তিতে বাঁচার চেষ্টা করা কি অপরাধ?”

মাদকাসক্তি ও বিচ্ছেদ বিতর্ক সুজনের বিরুদ্ধে মাদকাসক্তির অভিযোগ এনে দীপ্তি জানান, চোখের সামনেই সুজন মদ ও গাঁজাসহ বিভিন্ন নেশায় ডুবে থাকতেন। বর্তমানে দীপ্তি বিচ্ছেদ চাইলেও মিডিয়াতে নিজের ভাবমূর্তি নষ্ট হওয়ার ভয়ে সুজন তাকে তালাক দিচ্ছেন না, আবার স্ত্রীর মর্যাদাও দিচ্ছেন না। উল্টো সুজন অভিযোগ করছেন যে, দীপ্তি টাকার লোভে সংসার ছাড়ছেন।

আফজাল সুজনের বক্তব্য এসব অভিযোগের বিষয়ে যোগাযোগ করা হলে অভিনেতা আফজাল সুজন সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, “এসব বিষয় নিয়ে এখন কিছু বলতে চাই না। আপনারা এক পাশ থেকে শুনেছেন, আমারও বলার আছে। আমি একটু সময় চাচ্ছি, বর্তমানে কিছু বলার মতো পরিস্থিতিতে নেই।” অন্যদিকে, অভিযুক্ত মডেল তৃষ্ণার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

Tags: entertainment news bangladeshi actor extra marital affair domestic violence afzal-sujan jannat-dipti sumaiya-khandakar-trishna