• বিনোদন
  • বিলবোর্ডের শীর্ষে টেইলর সুইফট: ইতিহাস গড়ার পথে পপ সম্রাজ্ঞী

বিলবোর্ডের শীর্ষে টেইলর সুইফট: ইতিহাস গড়ার পথে পপ সম্রাজ্ঞী

বিলবোর্ড হট ১০০-এর শীর্ষে সুইফটের ১৪তম সিঙ্গেল; বিটলস ও মারায়া ক্যারির রেকর্ড ভাঙার অপেক্ষায় গায়িকা।

বিনোদন ১ মিনিট পড়া
বিলবোর্ডের শীর্ষে টেইলর সুইফট: ইতিহাস গড়ার পথে পপ সম্রাজ্ঞী

সংগীতের আঙিনায় সাফল্যের নতুন ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন মার্কিন পপ তারকা টেইলর সুইফট। তাঁর জনপ্রিয় গান 'ওপালাইট' মুক্তির ২০ সপ্তাহ পর বিলবোর্ড হট ১০০-এর শীর্ষস্থান দখল করেছে। এটি সুইফটের ক্যারিয়ারের ১৪তম সিঙ্গেল যা এই মর্যাদাপূর্ণ তালিকায় এক নম্বরে জায়গা করে নিল। এই অর্জনের মধ্য দিয়ে তিনি রিয়ানার সাথে যৌথভাবে তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছেন।

সংগীতের জনপ্রিয় সব তালিকার শীর্ষে থাকাটা যেন অভ্যাসে পরিণত করেছেন মার্কিন গায়িকা টেইলর সুইফট। সম্প্রতি তাঁর ‘ওপালাইট’ গানটি বিলবোর্ড হট ১০০-এর শীর্ষে উঠে আসায় নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

বড়দের কাতারে সুইফট বিলবোর্ড হট ১০০-এর ইতিহাসে সবচেয়ে বেশি গান শীর্ষে থাকার তালিকায় এখন রিয়ানার সঙ্গে যৌথভাবে তৃতীয় অবস্থানে রয়েছেন সুইফট। তাঁর আগে রয়েছেন কেবল কিংবদন্তি ব্যান্ড ‘দ্য বিটলস’ (২০টি গান) এবং গায়িকা মারায়া ক্যারি (১৯টি গান)। বিশ্লেষকদের মতে, যেভাবে সুইফট প্রায় প্রতিবছর নতুন অ্যালবাম উপহার দিচ্ছেন, তাতে আগামী বছরের মধ্যেই তিনি বিটলসকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

ওপালাইটের ম্যাজিক সুইফটের সর্বশেষ অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’-এর গান ‘ওপালাইট’। এই অ্যালবামের অন্য একটি গান ‘দ্য ফেইট অব ওফেলিয়া’ টানা ১০ সপ্তাহ তালিকার শীর্ষে ছিল। ওপালাইট গানটি মুক্তির সময় তালিকার দুই নম্বরে থাকলেও মাঝে ১০ নম্বরে নেমে গিয়েছিল। তবে গত ৬ ফেব্রুয়ারি গানটির মিউজিক ভিডিও মুক্তির পর এটি পুনরায় জনপ্রিয়তা পায় এবং ২০তম সপ্তাহে এসে শীর্ষ স্থান দখল করে।

বিক্রির অভাবনীয় উল্লম্ফন চলতি সপ্তাহে ‘ওপালাইট’ গানটির ১ লাখ ৬৮ হাজার কপি বিক্রি হয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় ২ হাজার ২৯০ শতাংশ বেশি। এর মধ্যে ১ লাখ ৪৪ হাজার কপি ছিল ভিনাইল ও সিডি সংস্করণ। এছাড়া গানটি ১ কোটি ১৪ লাখ বার স্ট্রিমিং হয়েছে। মূলত সুপার বোল-পরবর্তী সময়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখেও গানটি নিজের জায়গা করে নিতে সক্ষম হয়েছে।

Tags: taylor swift entertainment news music news pop culture billboard hot 100 opalite vinyl sales