• আন্তর্জাতিক
  • থাইল্যান্ডে বন্যা: ৪৮ ঘণ্টা আটকে থাকার পর রক্ষা পেলেন এক পরিবারের ৮ জন

থাইল্যান্ডে বন্যা: ৪৮ ঘণ্টা আটকে থাকার পর রক্ষা পেলেন এক পরিবারের ৮ জন

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের নয়টি প্রদেশে ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত ১৬২ জনের মৃত্যু হয়েছে; এর মধ্যে ১২৬ জনই সংখলা প্রদেশের।

আন্তর্জাতিক ১ মিনিট পড়া
থাইল্যান্ডে বন্যা: ৪৮ ঘণ্টা আটকে থাকার পর রক্ষা পেলেন এক পরিবারের ৮ জন

হ্যাট ইয়াই ও আশপাশের বন্যাকবলিত এলাকার বড় অংশে কবে বিদ্যুৎ ফিরে আসবে তা এখনও পরিষ্কার নয়।

“বাঁচার কথা ছাড়া আর কিছু ভাবিনি,” বলছিলেন ৪৪ বছর বয়সী আমফন। পানি কমে যাওয়ার পর মোমবাতির আলোয় তার পরিবারের সদস্যরা ঘর পরিষ্কার করছিলেন, এ সময় রয়টার্সকে নিজের দুঃসহ অভিজ্ঞতার কথা জানান তিনি। “আমাদের শুধু একটা চিন্তা ছিল, চারপাশের সবাই যেন নিরাপদ থাকে,” বলেন তিনি। থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের নয়টি প্রদেশে ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত ১৬২ জনের মৃত্যু হয়েছে; এর মধ্যে ১২৬ জনই সংখলা প্রদেশের, যার রাজধানী হ্যাট ইয়াই।

টানা দুই দিনের প্রবল বর্ষণের মধ্যে গত শুক্রবার থাইল্যান্ডের পঞ্চম বৃহত্তম এ শহরে ৩৩৫ মিলিমিটার (১৩ ইঞ্চি) বৃষ্টি হয়। এটি হ্যাট ইয়াইয়ে ৩০০ বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। রয়টার্স জানিয়েছে, পানি বাড়তে শুরু করার আগে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পরিষ্কার কোনও সতর্ক বার্তা না পাওয়ায় অনেক বাসিন্দাই ঘরের ভেতর আটকা পড়ে যান।

আমফনের বাড়ির দ্বিতীয় তলার কিছু আসবাবও ভেসে যেতে শুরু করেছিল। ফলে খুব অল্প কিছু শুকনো ও স্থির জায়গা পেয়ে সেখানেই ঘণ্টার পর ঘণ্টা কাটাতে হয়েছে পরিবারটিকে। “কখনও জানালার কিনারায় বসে পা তুলে রাখতে হতো, কারণ পানি এতটাই ওপরে উঠে আসত,” বিদ্যুৎবিহীন অন্ধকার ঘরে মোমবাতি হাতে বলছিলেন তিনি।

দক্ষিণ থাইল্যান্ডের হ্যাট ইয়াই শহরে বন্যার পানি বাড়তে শুরু করলে আমফন কাগেওফেনক্রোর পরিবার কোনো নিরাপদ স্থানে সরে যাওয়ার সুযোগ পায়নি। দোতলা বাড়ির উপরতলায় বিভিন্ন আসবাপত্রের ওপর টানা ৪৮ ঘণ্টা বসেছিল আট সদস্যের পরিবারটি। শনিবার পানি বাড়তে শুরু করলে সরার সুযোগ না পাওয়া পরিবারটি দ্রুত তাদের বাড়ির দোতলায় উঠে যায়। কিন্তু বাড়তে থাকা পানি সেখানেও পৌঁছে যায়। তখন নিরুপায় পরিবারটির সদস্যরা কেউ টেবিলের ওপর, কেউ জানালার চৌকাঠে অথবা ওয়াশিং মেশিনের ওপর আশ্রয় নিয়ে নিজেকে রক্ষার চেষ্টা শুরু করেন।

হ্যাট ইয়াই ও আশপাশের বন্যাকবলিত এলাকার বড় অংশে কবে বিদ্যুৎ ফিরে আসবে তা এখনও পরিষ্কার নয়। বন্যা পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থতার অভিযোগে প্রধানমন্ত্রী অনুতিন চার্নভাইরাকুলের সরকার ও নগর প্রশাসন সমালোচনার মুখে রয়েছে। এ দুর্যোগে ১৬ হাজারের বেশি মানুষকে জরুরি আশ্রয়কেন্দ্রগুলোতে সরিয়ে নেওয়া হয়েছে।

ঘটনার পর থাই সরকার হ্যাট ইয়াইয়ের জেলা প্রধানকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে এবং স্থানীয় পুলিশ প্রধানকেও বদলি করেছে। আমফন জানান, পানিবন্দি অবস্থায় তারা মাঝেমধ্যে পাশের বাড়ির মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করতেন। “কখনও কোনও নৌকা বা কেউ পাশ দিয়ে গেলে চিৎকার করে জানান দিতাম, আমাদের কী দরকার। ওপাশ থেকে সাড়া না পেলেও ডেকে গেছি,” বলেন তিনি।

Tags: পরিবার জন আটক থাইল্যান্ডে বন্যা ৪৮ ঘণ্টা রক্ষা