আজ বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপি চেয়াপারসনের রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন আয়োজিত দোয়া মাহফিলের আগে তিনি এসব কথা বলেন।
এ সময় স্বৈরাচার আওয়ামী সরকারের প্রতিহিংসার শিকার হিসেবে খালেদা জিয়ার নাম উল্লেখ করে মঈন খান বলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার কারণে মিথ্যা মামলায় হাজির হয়ে কারাবরণ করেন বিএনপি চেয়ারপারসন।
খালেদা জিয়া রাজপ্রাসাদে থেকে রাজনীতি করেননি উল্লেখ করে তিনি আরও বলেন, স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে তিনি জনগণের অধিকার আদায় করেছেন। আর তাই জাতিও তার জন্য উদগ্রীব উৎকণ্ঠায় আছে।