শুক্রবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলের ফায়ার সার্ভিস মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে স্বেচ্ছাসেবামূলক কাজে উৎসাহিত করতে হলে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
এ সময় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন মাঠ পর্যায়ে তাদের কার্যক্রম প্রদর্শন করে এবং প্রশিক্ষণভিত্তিক মহড়া উপস্থাপন করে।
অনুষ্ঠানে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও শতাধিক স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে সবার মাঝে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান তিনি। স্বেচ্ছাসেবা, মানবিক কাজ ও দুর্যোগ ব্যবস্থাপনায় স্বেচ্ছাসেবকদের অবদানকে গুরুত্ব দিয়ে দিনটি পালনের আয়োজন করা হয়।