মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে শিল্পকলা একাডেমিতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষ্যে দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
দুর্নীতি বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, ‘আগে দুর্নীতিগ্রস্ত লোককে সামাজিকভাবে এভয়েড (এড়িয়ে যাওয়া) করা হতো।
মানুষ ঘৃণা করতো। তারা ছেলে-মেয়েদের বিয়ে দিতে পারতো না। আর এখন লাফ দিয়ে আমরা যাই বিয়ে দিতে, সম্মান জানাতে।’ এ সময় দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন বলেন, ‘সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি এমনভাবে ছড়িয়ে আছে, যা সম্পূর্ণ নির্মূল করা কঠিন।
’ এ অবস্থায় তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।