• জাতীয়
  • ১৯ দিন ইন্দোনেশিয়ার ভিসা কার্যক্রম বন্ধ থাকবে

১৯ দিন ইন্দোনেশিয়ার ভিসা কার্যক্রম বন্ধ থাকবে

জাতীয় ১ মিনিট পড়া
১৯ দিন ইন্দোনেশিয়ার ভিসা কার্যক্রম বন্ধ থাকবে

৪ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি সময়ের মধ্যে কোনও ভিসা আবেদন জমা নেওয়া হবে না

আগামী ১৪ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত প্রশাসনিক কাজের কারণে ইন্দোনেশিয়ার ভিসা গ্রহণ ও জমা দেওয়ার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকবে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ঢাকার ইন্দোনেশিয়ান দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

এতে উল্লেখ করা হয়, আগামী ১৪ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি সময়ের মধ্যে কোনও ভিসা আবেদন জমা নেওয়া হবে না এবং নতুন ভিসা প্রসেসিংও করা হবে না।

১৪ ডিসেম্বরের আগে যারা ভিসার জন্য আবেদন করেছেন তারা পূর্বনির্ধারিত তারিখে পাসপোর্ট বা ভিসা সংগ্রহ করতে পারবেন।

আগামী ৪ জানুয়ারি থেকে পুনরায় স্বাভাবিক নিয়মে ভিসা আবেদন জমা ও প্রয়োজনীয় কাগজপত্র জমা নেওয়া হবে।

Tags: ভিসা কার্যক্রম ইন্দোনেশিয়া