শীর্ষ তিন মেধাবী মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফলে এবার দ্বিতীয় স্থান অধিকার করেছেন তাসনিয়া তৌফিক নাবিহা। তার রোল নম্বর ২৪০৬৮৯৯ এবং তিনি মোট ১৯১ নম্বর পেয়েছেন। অন্যদিকে, এবারের ভর্তি পরীক্ষায় দেশসেরা হয়েছেন জাহাঙ্গীর আলম শান্ত, যার রোল নম্বর ২৪১৩৬৭১ এবং প্রাপ্ত নম্বর ১৯১.২৫। মেধাতালিকায় তৃতীয় স্থানে আছেন তাহমিদুল আলম। তার রোল নম্বর ১২০৯৩২৮ এবং প্রাপ্ত নম্বর ১৯০.৭৫।
নাবিহা একজন দ্বিতীয়বারের পরীক্ষার্থী ফলাফল বিশ্লেষণে দেখা যায়, সেরা তিনে স্থান করে নেওয়া পরীক্ষার্থীদের মধ্যে নাবিহা ছিলেন দ্বিতীয়বারের পরীক্ষার্থী। অর্থাৎ, তিনি এর আগেও একবার মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তাঁর এই সাফল্য কঠোর অধ্যবসায় ও অভিজ্ঞতার ফল বলেই মনে করা হচ্ছে।
পরীক্ষার্থীর সংখ্যা ও পাসের হার এবারের ভর্তি পরীক্ষায় মোট ১ লাখ ২০ হাজার ৪৪০ জন (৯৮.২১ শতাংশ) পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ হাজার ১৯২ জন (১.৭৯ শতাংশ)। ২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। ভর্তি পরীক্ষায় মোট পাস করা পরীক্ষার্থীর সংখ্যা ৮১ হাজার ৬৪২ জন (৬৬.৫৭ শতাংশ)। উত্তীর্ণদের মধ্যে পুরুষ পরীক্ষার্থী ৩১ হাজার ১২৮ জন (৩৮.১৩ শতাংশ) এবং নারী পরীক্ষার্থী ৫০ হাজার ৫১৪ জন (৬১.৮৭ শতাংশ)।
বেসরকারি কলেজে ভর্তির প্রক্রিয়া বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ/ইউনিটসমূহে আগ্রহী প্রার্থীদের অনলাইন আবেদনের ভিত্তিতে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল প্রণীত এমবিবিএস এবং বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৬ অনুযায়ী পরবর্তীতে শিক্ষার্থী নির্বাচন করা হবে।
ফল দেখবেন যেভাবে স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে ভিজিট করে ‘MBBS Result 2025-2026’ লিংকে ক্লিক করতে হবে। সেখানে ভর্তি পরীক্ষার রোল নম্বর দিয়ে ‘Result’ বাটনে ক্লিক করলেই ফলাফল দেখা যাবে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা এই ফলাফল ডাউনলোড বা স্ক্রিনশট নিতে পারবেন। এ ছাড়া মেধাতালিকা ওয়েবসাইটে পিডিএফ আকারেও প্রকাশ করা হয়েছে।